ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় কর্মসংস্থান ব্যাংকের ২৯০তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।
কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী ও ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী ব্যাংকের সার্বিক কার্যক্রম সম্পর্কে অতিথিদের অবহিত করেন। তিনি বলেন, বেকারত্ব কোনো অভিশাপ নয়, বরং এটি একটি চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মসংস্থান ব্যাংক দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, সরকারের এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ব্যাংকটি ৯ লাখ কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখতে চায়।
প্রধান অতিথির বক্তব্যে বিজন কান্তি সরকার বলেন, কর্মসংস্থান ব্যাংক বেকার যুবকদের কাজের সুযোগ তৈরি করছে এবং নতুন উদ্যোক্তা গড়ে তুলছে। তিনি ধোবাউড়ার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বৃহৎ জনগোষ্ঠীকে ব্যাংকের ঋণ গ্রহণের মাধ্যমে ব্যবসা প্রসার ও নিজেদের জীবনমান উন্নয়নের আহ্বান জানান।
সংসদ সদস্য সালমান ওমর রুবেল তার বক্তব্যে ধোবাউড়াকে একটি সম্ভাবনাময় এলাকা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘কৃষি, মৎস্য ও ক্ষুদ্র ব্যবসাসহ অন্যান্য শিল্প কর্মসংস্থান ব্যাংকের আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ পেলে আরও শক্তিশালী হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।’
এ সময় তিনি পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলায়ও শাখা খোলার আহ্বান জানান।
ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমান ধোবাউড়া শাখার উদ্বোধনকে কর্মসংস্থান ব্যাংকের জন্য একটি মাইলফলক বলে মন্তব্য করেন। তিনি স্থানীয় যুবসমাজ, নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে ধোবাউড়া শাখার উদ্যোক্তাদের মধ্যে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা ঋণের চেক হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ও সাবেক অতিরিক্ত সচিব মো. মোস্তফা কামাল মজুমদার, তালুকদার সালাহউদ্দিন আহমাদ। এছাড়াও সরকারের সাবেক অতিরিক্ত সচিব রেবা রানী সাহা, ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশাররফ হোসাইন, কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আমিরুল ইসলামসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও ব্যক্তিবর্গ।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন