সংবাদ

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ মে ২০২৬, ১২:৪৪ পিএম

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত রবিবার (১৭ মে) অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসের বিভিন্ন কর্মকাণ্ডের সামগ্রিক তদন্ত চেয়ে হাইকোর্টে এই রিট আবেদনটি দায়ের করা হয়েছিল। ওইদিন শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিন (বৃহস্পতিবার) ধার্য করেছিলেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

শুনানি শেষে আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন, "আমরা অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের অনুরোধ জানিয়ে রিট করেছিলাম। এই ১৮ মাসে দেশের অর্থনীতি, স্বাস্থ্যসহ সর্বক্ষেত্রে এক ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই 'কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট' অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠন করা বাঞ্ছনীয়।"

তিনি আরও যোগ করেন, "এই তদন্ত হওয়া দরকার যাতে ভবিষ্যতে কোনো অনির্বাচিত শক্তি এসে নির্বাচিত সরকারকে ওভারথ্রো (উৎখাত) করতে না পারে।"

অন্যতম রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, "এই দীর্ঘ সময়ে দেশে যা কিছু ঘটেছে, আমরা কেবল তার একটি সুষ্ঠু তদন্ত চেয়েছিলাম। পুরো বিষয়টি কীভাবে তদন্ত করা হবে, তা নির্ধারণ করার দায়িত্ব সরকারের। শুনানির সময় অ্যাটর্নি জেনারেল সরকারের নির্দেশনা বা ইনস্ট্রাকশন নেওয়ার জন্য সময় চেয়েছিলেন।"

তবে দুই পক্ষের শুনানি ও সার্বিক বিবেচনা শেষে হাইকোর্ট বেঞ্চ আজ রিট আবেদনটি সরাসরি খারিজ করে আদেশ দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত