রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২১ মে) রাতে পল্লবীতে রামিসার বাসায় যাবেন তিনি।
সূত্র জানায়, মন্ত্রিসভার বৈঠক শেষে রাত সাড়ে ৯টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের ওই বাসায় রামিসার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যাবেন প্রধানমন্ত্রী।
গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার খণ্ডিত মাথা পাওয়া যায়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
পুলিশ প্রথমে মূল আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানা জানান, তিনি রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করেন।
এ ঘটনার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছেন সর্বস্তরের মানুষ। আসামিদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ চলছে।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন