দেশের ইতিহাসে প্রথমবারের মতো ১০ থেকে ১৯ বছর বয়সী উদ্যোক্তা ও উদ্ভাবনী ব্যবসায়িক ধারণাসম্পন্ন তরুণদের নিয়ে যুব উদ্যোক্তা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ‘জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ–সিজন ১’ শীর্ষক এই প্রতিযোগিতার স্টেকহোল্ডার্স মিটআপ বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর কিডলোন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আয়োজনটির সহ-আয়োজক হিসেবে রয়েছে টুইম্বল, ইয়ুথ হাব এবং টিন্স সেভার বাংলাদেশ।
‘জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ – সিজন ১’ একটি যুবকেন্দ্রিক উদ্যোক্তা প্ল্যাটফর্ম। এর মূল লক্ষ্য তরুণ উদ্ভাবকদের অনুপ্রাণিত করা এবং মেন্টরিং ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের উদ্ভাবনী ধারণাগুলোকে কার্যকর ও প্রভাবশালী স্টার্টআপে রূপান্তরে সহায়তা করা। মে থেকে জুলাই মাসজুড়ে চলবে এই আয়োজন। এর মূল লক্ষ্য নতুন প্রজন্মের উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং তাদের উদ্ভাবনী আইডিয়াগুলোকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ তৈরি করা।
স্টেকহোল্ডার্স মিটআপে আয়োজক প্রতিষ্ঠান থেকে উপস্থিত ছিলেন শামীম আশরাফ, ফাউন্ডার, টুইম্বল; রুদ্র চৌধুরী তুর্জ, ফাউন্ডার, টিন্স সেভার বাংলাদেশ এবং সুমাইয়া জাফরিন চৌধুরী, সহ-প্রতিষ্ঠাতা, ইয়ুথ হাব (বাংলাদেশ ও মালয়েশিয়া)।
প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরি থেকে সেরা ২০ জন অংশগ্রহণকারী নির্বাচন করা হবে। নির্বাচিতদের জন্য থাকছে বিশেষ মেন্টরিং, বুটক্যাম্প, ব্যবসায়িক গাইডলাইন, নগদ পুরস্কার এবং সম্ভাব্য বিনিয়োগ পাওয়ার সুযোগ। এ ছাড়া অংশগ্রহণকারীদের উদ্যোক্তা যাত্রা নিয়ে বিশেষ শুটিং ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণকারীদের জন্য মেন্টরশিপ, দিকনির্দেশনা ও শেখার সুযোগ তৈরি করা হবে, যাতে তারা নিজেদের ধারণাকে কার্যকর ব্যবসায়িক উদ্যোগে রূপ দিতে পারে। একই সঙ্গে তরুণ উদ্ভাবকদের মেন্টর, বিচারক, বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলা হবে। আয়োজনটি অংশগ্রহণকারীদের সৃজনশীলতা, নেতৃত্ব, সমস্যা সমাধান এবং ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সম্ভাবনাময় স্টার্টআপ আইডিয়াগুলো বিনিয়োগকারী ও সহযোগী প্রতিষ্ঠানের সামনে উপস্থাপনের সুযোগ সৃষ্টি করা হবে।
স্টেকহোল্ডার্স মিটআপে আয়োজনটির বিভিন্ন কাঠামো ও কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে চারটি প্যানেলের ভূমিকা ও কার্যপরিধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপদেষ্টা প্যানেল উদ্যোগটির মান, গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা নিশ্চিত করতে কৌশলগত দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করবে। মেন্টর প্যানেল অংশগ্রহণকারী দলগুলোর আইডিয়া ডেভেলপমেন্ট, বিজনেস প্ল্যান, পিচিং ও প্রেজেন্টেশন বিষয়ে সহায়তা করবে। বিচারক প্যানেল নির্ধারিত মূল্যায়ন মানদণ্ডের ভিত্তিতে স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়ায় বিজয়ী নির্বাচন করবে। বিনিয়োগকারী প্যানেল সম্ভাবনাময় স্টার্টআপ আইডিয়াগুলো পর্যালোচনা করে বিনিয়োগ, মেন্টরশিপ, ইনকিউবেশন ও পার্টনারশিপের আগ্রহ প্রকাশ করতে পারবেন।
মিটআপে উপদেষ্টা প্যানেল, মেন্টর ও পার্টনারদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ আলম, এক্সিকিউটিভ ডিরেক্টর, অদম্য মেধাবী প্রোগ্রাম, এসিআই পিএলসি; অন্তুকরিম, উদ্যোক্তা ও বিজনেসম্যান; কাজী নাসরিন সিদ্দিকা, এক্সিকিউটিভ ডিরেক্টর, ইসিএস - এডুকেশন অ্যান্ড কালচারাল সোসাইটি, বাংলাদেশ রিসার্চ কনসালট্যান্ট, ব্রুকিংস ইনস্টিটিউশন, যুক্তরাষ্ট্র; রেজিনা আখতার, হেড অফ লাইব্রেরি, বাংলাদেশ শিশু একাডেমি; ডা. এম. ইয়াসিন আলী, চেয়ারম্যান ও চিফ কনসালট্যান্ট, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল; ফিদা আল-শামস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও সিনিয়র কনসালট্যান্ট, এসএলটি ডিপার্টমেন্ট, চেয়ারম্যান, বাংলাদেশ থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন (বিটিআরএফ); মো. মুরাদ হোসাইন, এক্সিকিউটিভ ডিরেক্টর, অলটারনেটিভ সোশ্যাল অ্যান্ড স্কিল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন; মো. আব্দুর রশিদ সোহাগ, প্রেসিডেন্ট, স্টার্টআপ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; ঝুমোনা মুল্লিক, ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর, নিউরোশেড; সাজিব আশরাফুল ইসলাম, ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর, গ্রিনটেক সোলার; ফেরদৌস আলম, ফাউন্ডার ও সিইও, এটোভা টেকনোলজি; মিশাল ইসলাম, হেড কোচ, বাংলাদেশ রোবট অলিম্পিয়াড; রাজিকুল হাসান রিফাত, ফাউন্ডার, ওয়েলবিয়িং কেয়ার ফাউন্ডেশন; তৌফিকুর রহমান, রাইজিং পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার। এ ছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডার, আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, ‘জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ – সিজন ১’ বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তুলতে এবং উদ্ভাবনী নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন