সংবাদ

বন্ধুর বাড়ির পুকুরে প্রাণ হারালেন দুই শিক্ষার্থী

মাহাবুব আলম লিটন, মুন্সীগঞ্জ
মাহাবুব আলম লিটন, মুন্সীগঞ্জ
প্রকাশ: ২২ মে ২০২৬, ১০:০৬ পিএম

বন্ধুর বাড়ির পুকুরে প্রাণ হারালেন দুই শিক্ষার্থী
বন্ধুর বাড়ির পুকুরে প্রাণ হারালেন দুই শিক্ষার্থী

বন্ধুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার প্রয়াত মোস্তাকুর রহমানের ছেলে মো. সোপান (২৪) এবং ঢাকার মিরপুর-১৩ এলাকার বাসিন্দা রিপনের ছেলে মো. আজওয়াদ (২৩)। তারা উভয়েই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩ থেকে ১৫ জন শিক্ষার্থী সোপানের বাড়িতে বেড়াতে আসেন। বিকেল চারটার দিকে তাদের কয়েকজন বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন।

এ সময় আজওয়াদ পা পিছলে পানিতে পড়ে যান। তিনি সাঁতার না জানায় ডুবে যেতে থাকলে তাকে উদ্ধার করতে এগিয়ে যান সোপান। কিন্তু একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যান।

পরে বন্ধু ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলের দিকে রওনা হলে পথিমধ্যে জানতে পারেন স্থানীয়রা শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করে ফিরে আসেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান বলেন, ‘বন্ধুর বাড়িতে বেড়াতে এসে পানিতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

বন্ধুর বাড়ির পুকুরে প্রাণ হারালেন দুই শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত