সংবাদ

বেগম খালেদা জিয়ার প্রশংসায় স্পিকার

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৯:০০ পিএম

বেগম খালেদা জিয়ার প্রশংসায় স্পিকার
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেছেন, "দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি (খালেদা জিয়া) অত্যন্ত নিবেদিতপ্রাণ ছিলেন। একজন সফল রাষ্ট্রনায়ক হয়ে ওঠার অনন্য ও কালজয়ী দৃষ্টান্ত হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া।"

শুক্রবার (২২ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে 'ছবির গল্প' কর্তৃক প্রকাশিত মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির স্মরণে  'দেশনেত্রী' শীর্ষক বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

স্পিকার বলেন, "বেগম খালেদা জিয়া আমার রাজনৈতিক অনুপ্রেরণা। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব বিকাশে তিনি ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোটি মানুষের অশ্রুবিসর্জন তাকে জনমানুষের নেত্রী হিসেবে প্রমাণিত করেছে।"

চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, "বাংলাদেশে গণতন্ত্রের স্থায়ী রূপ দেয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেন বেগম খালেদা জিয়া। অনেকেই বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন কিন্তু জিয়া পরিবারের কোন প্রত্যাবর্তন নেই। তিনি বলেন, জিয়া পরিবার না থাকলে বাংলাদেশ থাকতো কি না সে বিষয়ে আমি সন্দিহান। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইজ ইক্যুইভ্যালেন্ট টু বাংলাদেশ।"

স্পিকার এসময় বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন করেন এবং ছবির গল্প'র আলোকচিত্রী খালেদ হোসাইন পরাগসহ টিমের সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ছবির গল্পের উপদেষ্টা সম্পাদক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. আহমেদ মোস্তফা নোমান, ছবির গল্প'র সমন্বয়ক সাদমান সাকিব, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ-সদস্য হাবিবুর রহমান হাবিব।

অনুষ্ঠানে সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নূরুল হক নুর, আরিফা সুলতানা রুমা,  দীপিকা বিনতে হোসাইনসহ সংসদের সংরক্ষিত আসনের নারী সংসদ-সদস্যবৃন্দ, ছবির গল্প টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

বেগম খালেদা জিয়ার প্রশংসায় স্পিকার

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত