গ্রাম পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচার নিশ্চিত করতে কার্যক্রম চালাচ্ছে গ্রাম আদালত কার্যক্রম। তবে এখনো অনেক মানুষ এ বিষয়ে অজ্ঞাত। এ বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসাধারণের সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় সুধীজনরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। বক্তব্য দেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাব সভাপতি আর কে বাপ্পা, সুশীলনের ম্যানেজার মামুন হোসেন এবং ব্রেকিং দ্য সাইলেন্সের ম্যানেজার সোহেল মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, গ্রাম আদালতকে আরও কার্যকর করতে হলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। এটি স্থানীয় বিরোধ দ্রুত নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম হলেও তথ্যের অভাব ও প্রচারের ঘাটতির কারণে অনেকেই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
কর্মশালায় কয়েকটি সুপারিশও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে প্রচার কার্যক্রম জোরদার করা, জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ বৃদ্ধি এবং গণমাধ্যমকে আরও সম্পৃক্ত করা।
সংশ্লিষ্টরা মনে করছেন, এমন কর্মশালা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন