বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০২৫ শিক্ষাবর্ষে চাঁদপুর শহরের আল-আমিন মডেল মাদ্রাসা–এর ১৫৬ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে শহরের নিউ ট্রাক রোডস্থ মাদ্রাসা ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। চাঁদপুরে বিশ্ববিদ্যালয় স্থাপন হলে স্থানীয় শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের এই ধরনের সংবর্ধনা তাদের উৎসাহিত করবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে সরকারি বিধি-বিধান অনুসরণ করে কাজ করা হবে।
শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, মাদক, ইভটিজিং ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রতিটি এলাকায় সচেতনতা কমিটি গঠন করা হবে এবং নিয়মিত আলোচনা করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম ফখরুল ইসলাম মাসুম। সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, আইনজীবী শেখ আবুল খায়ের মো. সালেহ, হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান এবং প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুস শুক্কুর মোস্তান।
সবশেষে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও বৃত্তির অর্থ তুলে দেন। পরে প্রধান অতিথি তার ব্যক্তিগত পক্ষ থেকে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী উপহার দেন।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন