সংবাদ

খাসির বদলে ব্রয়লার, খাদ্যতালিকায় স্টিকার মেরে অনিয়ম

প্রতিনিধি, ডোমার (নীলফামারী)
প্রতিনিধি, ডোমার (নীলফামারী)
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৬:৩১ পিএম

খাসির বদলে ব্রয়লার, খাদ্যতালিকায় স্টিকার মেরে অনিয়ম
নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেনু বোর্ডে খাসির মাংসের নামের ওপর ব্রয়লার মুরগির স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। ছবি : সংবাদ

নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ এবং সরকারি খাদ্যতালিকায় ঘষামাজা করে অনিয়মের অভিযোগ উঠেছে। ২০২৫-২৬ অর্থবছরের ই-জিপি টেন্ডার অনুযায়ী রোগীদের সপ্তাহে তিন দিন খাসির মাংস দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে ব্রয়লার মুরগি। এমনকি মেনু বোর্ডে খাসির মাংসের ওপর ব্রয়লার মুরগির স্টিকার লাগিয়ে এই পরিবর্তন ঢাকা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ৫০ জন রোগীর পথ্য সরবরাহের কার্যাদেশ পেয়েছে ‘প্রধান ট্রেডার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। লাইসেন্স এই নামে থাকলেও শাহিনুর রহমান নামের এক ব্যক্তি খাবার সরবরাহ করেন। দরপত্র অনুযায়ী শনি, সোম ও বুধবার খাসির মাংস দেওয়ার নিয়ম থাকলেও এখন শুধু বুধবার তা দেওয়া হচ্ছে। বাকি দিনগুলোতে দেওয়া হচ্ছে ব্রয়লার মুরগি। এ ছাড়া রোগীদের নিম্নমানের পাউরুটি ও ছোট কলা দেওয়ার অভিযোগও রয়েছে।

রান্নাঘরের বাবুর্চি আতোয়ার রহমান জানান, ঠিকাদারের লোকজনই মেনু বোর্ডে খাসির মাংসের নামের ওপর ব্রয়লার মুরগির স্টিকার লাগিয়ে দিয়েছেন। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তাকে জানানো হয়, ‘বড় স্যারদের’ সঙ্গে কথা বলেই এটি করা হয়েছে।

অনিয়মের বিষয়ে জানতে চাইলে সরবরাহকারী শাহিনুর রহমান একটি কাগজ দেখিয়ে দাবি করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারীর অনুমতি নিয়ে তালিকা পরিবর্তন করা হয়েছে। তবে ওই কাগজে কোনো তারিখ বা আনুষ্ঠানিক অনুমোদনের স্বাক্ষর পাওয়া যায়নি।

এ বিষয়ে হাসপাতালের মনিটরিং কমিটির সদস্য সচিব ডা. আহসান হাবীব সোহান বলেন, ‘খাসির মাংস পরিমাণে কম হওয়ায় পিস ছোট হয়। তাই রোগীদের সুবিধার্থে পরীক্ষামূলকভাবে দুই দিন খাসির বদলে ব্রয়লার মুরগি দেওয়া হচ্ছে। এতে টুকরো বড় হওয়ায় রোগীদের খেতে সুবিধা হয়।’

তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী প্রথমে এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করলেও পরে বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েই এটি করেছি।’ যদিও কোনো লিখিত রেজুলেশন দেখাতে পারেননি তিনি।

নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক বলেন, ‘তালিকায় থাকা খাসির মাংসের পরিবর্তে ব্রয়লার মুরগি খাওয়ানোর কোনো সুযোগ নেই। এমনটা হয়ে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

খাসির বদলে ব্রয়লার, খাদ্যতালিকায় স্টিকার মেরে অনিয়ম

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত