সংবাদ

পিলারের লোভে কোটি টাকা হারিয়ে শিক্ষকের আত্মহত্যা

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৮:২৭ পিএম

পিলারের লোভে কোটি টাকা হারিয়ে শিক্ষকের আত্মহত্যা
অভিযুক্ত উত্তম বাবু

পটুয়াখালীর দুমকিতে ব্রিটিশ আমলের পিলারের ব্যবসায় বিনিয়োগের প্রলোভনে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এই প্রতারণার শিকার হয়ে টাকা ফেরত না পেয়ে দেনার দায়ে আবুল কালাম আজাদ নামে এক মাদ্রাসা শিক্ষক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২১ মে) শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ মৃত্যুর আগে একটি চিরকুট লিখে গেছেন। সেখানে তিনি উত্তম কুমার ওরফে উত্তম বাবু নামের এক ব্যক্তিকে তার মৃত্যুর জন্য দায়ী করেছেন।

চিরকুটে তিনি উল্লেখ করেন, পিলারের ব্যবসায় বড় অঙ্কের মুনাফার লোভ দেখিয়ে উত্তম তার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়েছেন। তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে উত্তমকে দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময়েও টাকা ফেরত না পেয়ে পাওনাদারদের চাপের মুখে তিনি এই পথ বেছে নিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত উত্তম বাবু গত তিন বছর ধরে ব্রিটিশ আমলের সীমানা পিলারের কথিত দুষ্প্রাপ্যতা ও অলৌকিক ক্ষমতার কথা বলে মানুষকে প্রলুব্ধ করে আসছিলেন। বিনিয়োগ করলে দ্বিগুণ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি শতাধিক পরিবারের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। কেউ ২ লাখ, কেউ ৫ লাখ আবার কেউ ১০ লাখ টাকা পর্যন্ত খুইয়ে এখন নিঃস্ব।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, ‘আবুল কালাম আজাদের মেয়ে বাদী হয়ে উত্তম বাবুকে প্রধান আসামি করে একটি মামলা করেছেন। পিলারের লোভ দেখিয়ে টাকা আত্মসাতের বিষয়ে আরও অনেকে মৌখিক অভিযোগ করেছেন। আসামিকে গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল কাজ করছে।’

বর্তমানে অভিযুক্ত উত্তম বাবু পলাতক রয়েছেন এবং তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

পিলারের লোভে কোটি টাকা হারিয়ে শিক্ষকের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত