সংবাদ

বিমানের জ্বালানির দাম ১৯ শতাংশ কমলো

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৮:৫৯ পিএম

বিমানের জ্বালানির দাম ১৯ শতাংশ কমলো
লিটারপ্রতি দাম ৩৯ টাকা ৫৭ পয়সা কমলো।

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মে মাসে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম ৩৯ টাকা ৫৭ পয়সা বা প্রায় ১৯ শতাংশ কমানো হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ১ দশমিক ৩৩৮৫ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ০৮২৩ ডলার নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন দর নির্ধারণের বিষয়টি জানানো হয়। নতুন দর শনিবার দিবাগত রাত ১২ টা থেকে কার্যকর হবে এবং পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে গত ৭ মে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ০৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়েছিল। এছাড়া তখন আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

বিমানের জ্বালানির দাম ১৯ শতাংশ কমলো

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মে মাসে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম ৩৯ টাকা ৫৭ পয়সা বা প্রায় ১৯ শতাংশ কমানো হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ১ দশমিক ৩৩৮৫ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ০৮২৩ ডলার নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন দর নির্ধারণের বিষয়টি জানানো হয়। নতুন দর শনিবার দিবাগত রাত ১২ টা থেকে কার্যকর হবে এবং পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে গত ৭ মে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ০৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়েছিল। এছাড়া তখন আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত