সংবাদ

শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

প্রতিনিধি, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
প্রতিনিধি, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৬:৫৪ পিএম

শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মা ও শিশুসন্তানসহ তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২৫ মে) দুপুরে শাহজাদপুর দিলরুবা বাসস্ট্যান্ডের কাছে সিএনজিচালিত অটোরিকশা ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু হয়। নিহতরা হলেন পাবনার সাঁথিয়া উপজেলার হলুদগড় গ্রামের দেলোয়ার হোসেন সবুজের স্ত্রী মিতা খাতুন (৩৩) ও তাদের মেয়ে সারা খাতুন (৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দেলোয়ার হোসেন তার স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। দিলরুবা বাসস্ট্যান্ড এলাকা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির নছিমনের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং একই পরিবারের পাঁচ সদস্যই গুরুতর আহত হন।

ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু সারা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মা মিতা খাতুন মারা যান। দুর্ঘটনায় আহত দেলোয়ার হোসেন ও তার বড় মেয়ে সোহা খাতুন (১২) ওই হাসপাতালে চিকিৎসাধীন। তবে আশঙ্কাজনক অবস্থায় ছোট ছেলে আয়ানকে (৪) ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে একই দিন সকাল ১০টার দিকে উপজেলার মশিপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় মোহাম্মদ আলী (৮) নামে এক শিশু নিহত হয়েছে। সে ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পৃথক দুই দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। পুলিশ ঘাতক ট্রাক ও নছিমনটি জব্দ করেছে। হাটিকুমরুল হাইওয়ে থানার মাধ্যমে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৫ মে ২০২৬

শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত