সংবাদ

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি সরকার : হাসনাত আবদুল্লাহ

এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ
এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৭:৪০ পিএম

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি সরকার : হাসনাত আবদুল্লাহ
ঝিনাইদহে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ। ছবি : সংবাদ

বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের পথে হাঁটতে শুরু করেছে এবং পুলিশকে দলীয় ‘লাঠিয়াল বাহিনী’ হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে বিচার বিভাগের ওপর সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি বলেন, জেলা আদালতগুলোতে কী রায় হবে, তা ঢাকা থেকে ‘রিমোট কন্ট্রোলের’ মতো নিয়ন্ত্রণ করা হচ্ছে।

সোমবার (২৫ মে) বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে স্থানীয় এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত শুক্রবার ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় দলটির নেতাদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আইনমন্ত্রীর জেলা ঝিনাইদহে আজ আদালত সরকারের একটি মহলের হাতে বন্দী। সরকার পুলিশ ও বিচার বিভাগকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার বানাচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর আমাদের আশা ছিল পুলিশ জনগণের বাহিনী হবে, কিন্তু এখন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দিষ্ট দলের সমর্থক হিসেবে পরিচয় দিতে দেখা যাচ্ছে।’

তিনি সরকারকে সতর্ক করে বলেন, ‘আওয়ামী লীগ এই ধরনের কর্মকাণ্ডের কারণেই জনরোষে পড়ে বিদায় নিয়েছে। এই সরকার যদি তাদের মতো হওয়ার চেষ্টা করে, তবে মানুষ তা মেনে নেবে না। জেল-জুলুম দিয়ে মানুষকে দমিয়ে রাখা যাবে না।’

এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি মামলার প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি নেতাদের ওপর হামলার পর মামলা করতে গেলে পুলিশ আট ঘণ্টা বসিয়ে রাখে। অথচ ছাত্রদলের মামলা দ্রুত গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা যখন নিজেরা একে অপরের বিরুদ্ধে লড়ছি, তখন ভারতে বসে আওয়ামী লীগ হাসছে। এটা গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে হওয়ার কথা ছিল না।’

সরকারের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন তার পরিকল্পনা (প্ল্যান) আছে। কিন্তু আমরা দেখছি আদতে সরকারের কোনো পরিকল্পনা নেই। সরকারকে আওয়ামী লীগ ও অন্যান্য গোষ্ঠী ভাগ করে নিয়েছে। পরিস্থিতি পরিবর্তন না হলে মানুষ বিকল্প বেছে নেবে।’

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ও মুখ্য সমন্বয়ক রিফাত রশিদসহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে, ছাত্রদল নেতার দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়ার পর সোমবার সকালে জামিনে মুক্তি পান তারেক রেজা। তবে একই মামলায় গ্রেপ্তার যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

গত শনিবার ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির বাদী হয়ে এনসিপির ২২ নেতাকর্মীর বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৫ মে ২০২৬

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি সরকার : হাসনাত আবদুল্লাহ

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত