সংবাদ

প্রবাসে লোক পাঠানোয় প্রতারণা করলে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৮:০৫ পিএম

প্রবাসে লোক পাঠানোয় প্রতারণা করলে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী
সিলেটে হতাহত শ্রমিক পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দিচ্ছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি : সংবাদ

প্রবাসে লোক পাঠানোর নামে যেসব প্রতিষ্ঠান বা চক্র প্রতারণার আশ্রয় নিচ্ছে, তাদের বিরুদ্ধে সরকার দ্রুত কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (২৫ মে) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দুর্ঘটনায় হতাহত শ্রমিক ও তাদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘শ্রমিকদের স্বার্থ রক্ষা ও সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে শ্রম আইন সংশোধনের পদক্ষেপ নিয়েছে সরকার। কোনো জালিয়াত চক্র যাতে সাধারণ মানুষকে প্রবাসে পাঠানোর নামে প্রতারিত করতে না পারে, সে জন্য প্রশাসন কাজ করছে।’

সড়ক ও কর্মস্থলে দুর্ঘটনায় হতাহতদের পাশাপাশি হাওর অঞ্চলে বজ্রপাতে প্রাণ হারানো শ্রমিকদের পরিবারকেও সরকার সার্বিক সহযোগিতা করার পরিকল্পনা করছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ২০১ জন আহত শ্রমিক ও নিহত শ্রমিকের পরিবারের হাতে ৬৩ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। এর মধ্যে সর্বনিম্ন ১০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ‘শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন’ থেকে পবিত্র ঈদুল আজহার আগে এই আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হলো। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৫ মে ২০২৬

প্রবাসে লোক পাঠানোয় প্রতারণা করলে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

প্রবাসে লোক পাঠানোর নামে যেসব প্রতিষ্ঠান বা চক্র প্রতারণার আশ্রয় নিচ্ছে, তাদের বিরুদ্ধে সরকার দ্রুত কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (২৫ মে) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দুর্ঘটনায় হতাহত শ্রমিক ও তাদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘শ্রমিকদের স্বার্থ রক্ষা ও সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে শ্রম আইন সংশোধনের পদক্ষেপ নিয়েছে সরকার। কোনো জালিয়াত চক্র যাতে সাধারণ মানুষকে প্রবাসে পাঠানোর নামে প্রতারিত করতে না পারে, সে জন্য প্রশাসন কাজ করছে।’

সড়ক ও কর্মস্থলে দুর্ঘটনায় হতাহতদের পাশাপাশি হাওর অঞ্চলে বজ্রপাতে প্রাণ হারানো শ্রমিকদের পরিবারকেও সরকার সার্বিক সহযোগিতা করার পরিকল্পনা করছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ২০১ জন আহত শ্রমিক ও নিহত শ্রমিকের পরিবারের হাতে ৬৩ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। এর মধ্যে সর্বনিম্ন ১০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ‘শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন’ থেকে পবিত্র ঈদুল আজহার আগে এই আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হলো। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত