সংবাদ

চাঁদপুরে কালবৈশাখীর তাণ্ডব, গাছ পড়ে নিহত ১

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৬:৫৮ পিএম

চাঁদপুরে কালবৈশাখীর তাণ্ডব, গাছ পড়ে নিহত ১
চাঁদপুরে ঝড়ে উপড়ে পড়া গাছ। ছবি : সংবাদ

চাঁদপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে একজনের মৃত্যু হয়েছে। ঝড়ে গাছপালা উপড়ে, ঘরবাড়ি ও বিদ্যুতের খুঁটি ভেঙে এবং লঞ্চঘাটের পন্টুন ক্ষতিগ্রস্ত হয়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

সোমবার (২৫ মে) দুপুর দুইটার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। ঝড়ের সময় চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তা এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিকশার ওপর গাছ পড়ে মো. হেলাল (৬০) নামের এক বৃদ্ধ নিহত হন।

এদিকে মেঘনা নদী উত্তাল হয়ে পড়ায় চাঁদপুর লঞ্চঘাটে নোঙর করা ও ভিড়তে যাওয়া এমবি ঈগল-৭ ও মিতালী-৭ নামের দুটি যাত্রীবাহী লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হন এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝড়ের তাণ্ডবে লঞ্চঘাটের পন্টুন ও জেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শহরের পুরান বাজার এলাকায় ঝড়ো বাতাসে চাঁদপুর চেম্বার অব কমার্স ভবনের পাঁচটি বড় গ্লাস ভেঙে নিচে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে উদ্ধার তৎপরতা চালান। ঝড়ে শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠের একটি বড় গাছ রাস্তার ওপর উপড়ে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্বেচ্ছাসেবক সংগঠন ‘ক্লিন চাঁদপুর’-এর সদস্যরা গাছটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ঝড়ের কারণে জেলার বিভিন্ন স্থানে অসংখ্য গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সন্ধ্যা পর্যন্ত অনেক এলাকা বিদ্যুৎহীন ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ছাড়া প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ায় ফসলি জমিরও ব্যাপক ক্ষতি হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৫ মে ২০২৬

চাঁদপুরে কালবৈশাখীর তাণ্ডব, গাছ পড়ে নিহত ১

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত