সংবাদ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৮:৩২ পিএম

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে প্রধানমন্ত্রী

​রাজধানীর মিরপুরের বাউনিয়াবাদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তা তুলে দেন। একই সাথে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সময়ের মধ্যে স্থায়ীভাবে পুনর্বাসন করার দৃঢ় আশ্বাস প্রদান করেন।
​সহায়তা বিতরণকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, "অগ্নিকাণ্ডের ঘটনার পর গত ২৫ জুন রাত থেকেই ক্ষতিগ্রস্তদের জন্য আমাদের দলের পক্ষ থেকে প্রতি বেলা খাবারের সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তারা যেন ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে পারেন, সেই লক্ষ্যে তাদের জন্য একটি গরু এবং সুন্দরভাবে পোলাও-মাংস দিয়ে ঈদ উদযাপনের সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।"
এছাড়া পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়।
​অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ক্ষতিগ্রস্তদের স্থায়ীভাবে কোথাও পুনর্বাসন না করা পর্যন্ত তারা বর্তমান স্থানেই বসবাস করতে পারবেন এবং এ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই।
একটি মহল বা গুপ্ত সংগঠন এই পরিস্থিতি নিয়ে নোংরা রাজনীতি ও অপপ্রচারে মেতে উঠেছে উল্লেখ করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, "একটি মহল সমাজে বিশৃঙ্খলা তৈরি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, তারা সাধারণ মানুষের ভালো চায় না। তাই কোনো ধরনের মিথ্যাচার বা অপপ্রচারের ফাঁদে পা দেবেন না।"
​আমিনুল হক আরও বলেন, "সরকার ও দল সব সময় এই বিপন্ন মানুষগুলোর পাশে রয়েছে। তারা যেন আপাতত নিজেদের মাথা গোঁজার ঠাঁইটি এখানেই নিশ্চিত করতে পারেন, সেই ব্যবস্থা বহাল থাকবে। এর পাশাপাশি খুব দ্রুত সময়ের মধ্যে স্থানীয় ভুক্তভোগী মানুষের সাথে আলোচনা করে এবং সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে তাদেরকে কোথায় স্থায়ীভাবে পুনর্বাসন করা যায়, সেই বিষয়ে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা হাতে নেওয়া হবে।"
​ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, ফজলুল হক লাভলু, মোকসেদুর রহমান আবির, আনোয়ার হোসেন, বুলবুল আহমেদ মল্লিক এবং ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী বাদশা মিয়া ও সাধারণ সম্পাদক আসলাম গাজী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৭ মে ২০২৬

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত