সংবাদ

লাইনম্যানের বিপদসংকেত উপেক্ষা করায় সান্তাহারে দুর্ঘটনা

কাজী কামাল হোসেন, নওগাঁ
কাজী কামাল হোসেন, নওগাঁ
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০২:৫৬ পিএম

লাইনম্যানের বিপদসংকেত উপেক্ষা করায় সান্তাহারে দুর্ঘটনা
ছবি : সংগৃহীত

বগুড়ার সান্তাহার রেলস্টেশন সংলগ্ন ছাতীয়ানগ্রাম এলাকায় চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের নয়টি বগি লাইনচ্যুত হয়ে শতাধিক যাত্রী আহত হয়েছেন।

আহতদের মধ্যে অন্তত ৪৭ জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার (১৮ মার্চ) দুপুর প্রায় ২টার দিকে সান্তাহার রেলস্টেশন থেকে সামান্য উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনাস্থলের রেললাইনে ত্রুটি ছিল। এ কারণে লাইনম্যান বিপদসংকেত দিলেও ট্রেনচালক তা খেয়াল করেননি বা উপেক্ষা করেছেন। তাদের মতে, মূলত এই কারণেই ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক রেজাউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে অন্তত ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্যান্য আহতরা নিজেদের উদ্যোগে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পৌঁছেছে এবং লাইনচ্যুত বগি সরানোসহ উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে।

নওগাঁ সদর হাসপাতালের আরএমও ডা. আবুজার গাফফার জানান, এই হাসপাতালে প্রায় ৮০ জন আহত চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের মধ্যে ১৮ জনকে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার কারণে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। ঘটনাস্থলে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম ও লাইন পুনরুদ্ধারের কাজ তদারকি করছেন।

তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০২ মে ২০২৬

লাইনম্যানের বিপদসংকেত উপেক্ষা করায় সান্তাহারে দুর্ঘটনা

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত