সংবাদ

শ্রেণীকক্ষের অভাবে পড়ালেখায় বিঘ্ন, দ্রুত ব্যবস্থা নিন

প্রকাশ: ২ মে ২০২৬, ০৬:২২ পিএম

শ্রেণীকক্ষের অভাবে পড়ালেখায় বিঘ্ন, দ্রুত ব্যবস্থা নিন

সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শ্রেণীকক্ষের সংকট চলছে। তিনটি কক্ষে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হচ্ছে। এমনকি প্রধান শিক্ষকের অফিস কক্ষও এখন শ্রেণীকক্ষে পরিণত হয়েছে। এতে প্রশাসনিক কাজ ও পাঠদান উভয়ই ব্যবহত হচ্ছে। এ নিয়ে সংবাদ-এ সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

জানা গেছে, বিদ্যালয়ের ১শ’ ২৩ জন শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র তিনটি কক্ষ। দু’জনের বেঞ্চে চারজন শিক্ষার্থী বসতে বাধ্য হচ্ছে। একই ছাদের নিচে দাপ্তরিক কাজ ও পাঠদান চলছে। এই পরিবেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কঠিন।

দেশের অনেক প্রাথমিক বিদ্যালয়ে এই একই সমস্যা আছে। অবকাঠামো সংকটের কারণে শিক্ষার মান নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। সরকার প্রাথমিক শিক্ষায় বিভিন্ন কর্মসূচি নিচ্ছে। বাস্তবতা হচ্ছে, অনেক বিদ্যালয়ে শ্রেণীকক্ষের মতো মৌলিক সুবিধাই নেই।

সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্তৃপক্ষ বিদ্যালয়টির নাম অগ্রাধিকার তালিকায় রেখেছে বলে জানা গেছে। এটি একটি ইতিবাচক পদক্ষেপ। তবে কেবল তালিকাভুক্ত করাই যথেষ্ট নয়। দ্রুত বরাদ্দ নিশ্চিত করে নির্মাণকাজ শুরু করা।

শিক্ষার্থীদের জন্য একটি উপযুক্ত শেখার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। শ্রেণীকক্ষের সংকট দূর না হলে পাঠদান কার্যক্রম স্বাভাবিক হবে না। দ্রুত কার্যকর উদ্যোগ নেয়া এখন সময়ের দাবি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০২ মে ২০২৬

শ্রেণীকক্ষের অভাবে পড়ালেখায় বিঘ্ন, দ্রুত ব্যবস্থা নিন

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শ্রেণীকক্ষের সংকট চলছে। তিনটি কক্ষে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হচ্ছে। এমনকি প্রধান শিক্ষকের অফিস কক্ষও এখন শ্রেণীকক্ষে পরিণত হয়েছে। এতে প্রশাসনিক কাজ ও পাঠদান উভয়ই ব্যবহত হচ্ছে। এ নিয়ে সংবাদ-এ সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

জানা গেছে, বিদ্যালয়ের ১শ’ ২৩ জন শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র তিনটি কক্ষ। দু’জনের বেঞ্চে চারজন শিক্ষার্থী বসতে বাধ্য হচ্ছে। একই ছাদের নিচে দাপ্তরিক কাজ ও পাঠদান চলছে। এই পরিবেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কঠিন।

দেশের অনেক প্রাথমিক বিদ্যালয়ে এই একই সমস্যা আছে। অবকাঠামো সংকটের কারণে শিক্ষার মান নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। সরকার প্রাথমিক শিক্ষায় বিভিন্ন কর্মসূচি নিচ্ছে। বাস্তবতা হচ্ছে, অনেক বিদ্যালয়ে শ্রেণীকক্ষের মতো মৌলিক সুবিধাই নেই।

সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্তৃপক্ষ বিদ্যালয়টির নাম অগ্রাধিকার তালিকায় রেখেছে বলে জানা গেছে। এটি একটি ইতিবাচক পদক্ষেপ। তবে কেবল তালিকাভুক্ত করাই যথেষ্ট নয়। দ্রুত বরাদ্দ নিশ্চিত করে নির্মাণকাজ শুরু করা।

শিক্ষার্থীদের জন্য একটি উপযুক্ত শেখার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। শ্রেণীকক্ষের সংকট দূর না হলে পাঠদান কার্যক্রম স্বাভাবিক হবে না। দ্রুত কার্যকর উদ্যোগ নেয়া এখন সময়ের দাবি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত