রামিসা হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, "এই হত্যাকাণ্ডের যে তথ্য-প্রমাণ রয়েছে তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে। বিচারকার্যে আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে।"
আজ রবিবার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সামাজিক সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে আইনমন্ত্রী বলেন, "সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদল থেকে পাঁচজন সদস্য চাওয়া হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা পরে সিদ্ধান্ত জানাবে। এখন আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।"
মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, "মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। সমাজের সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।"
সরকারের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, "সরকার সারা দেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে, এটা আমাদের প্রতিশ্রুতি। ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় কৃষক কার্ড চালু হয়েছে, পর্যায়ক্রমে তা সারাদেশে চালু করা হবে।"
এ ছাড়া ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সরকার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে জানিয়ে তিনি বলেন, "দেশের মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের সরকারিভাবে ভাতা প্রদানের পরিকল্পনা নেওয়া হয়েছে।"
জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুর রহমান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ এবং শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লাসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

রোববার, ৩১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

আপনার মতামত লিখুন