সংবাদ

ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণের নিয়ন্ত্রণকক্ষ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৫ পিএম

ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণের নিয়ন্ত্রণকক্ষ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষ। আগামী ২৪ মার্চ পর্যন্ত টানা ২৪ ঘণ্টা এ কক্ষের কার্যক্রম চলবে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রোজলিন শহীদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ১৭ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত তিন শিফটে ২০ জন কর্মকর্তা ও ২৪ জন কর্মচারী পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন।

রাজধানীর ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনের লিফট-৭-এ এ নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে। প্রয়োজনে দেশ থেকে টোল ফ্রি ১৬১৩৫ নম্বরে এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করা যাবে।

নিয়ন্ত্রণকক্ষের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া। ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মোঃ হেদায়েতুল ইসলাম মন্ডল।

অফিস আদেশে কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিদেশস্থ শ্রমকল্যাণ উইংয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন এবং নির্ধারিত ছকে তথ্য সংগ্রহ করে ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে জমা দেবেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে গত ১০ মার্চ থেকে এ নিয়ন্ত্রণকক্ষ চালু রয়েছে। ঈদের ছুটিতেও কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৩ মে ২০২৬

ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণের নিয়ন্ত্রণকক্ষ

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষ। আগামী ২৪ মার্চ পর্যন্ত টানা ২৪ ঘণ্টা এ কক্ষের কার্যক্রম চলবে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রোজলিন শহীদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ১৭ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত তিন শিফটে ২০ জন কর্মকর্তা ও ২৪ জন কর্মচারী পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন।

রাজধানীর ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনের লিফট-৭-এ এ নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে। প্রয়োজনে দেশ থেকে টোল ফ্রি ১৬১৩৫ নম্বরে এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করা যাবে।

নিয়ন্ত্রণকক্ষের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া। ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মোঃ হেদায়েতুল ইসলাম মন্ডল।

অফিস আদেশে কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিদেশস্থ শ্রমকল্যাণ উইংয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন এবং নির্ধারিত ছকে তথ্য সংগ্রহ করে ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে জমা দেবেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে গত ১০ মার্চ থেকে এ নিয়ন্ত্রণকক্ষ চালু রয়েছে। ঈদের ছুটিতেও কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত