জনপ্রিয় মালয়ালম থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম’-এর তৃতীয় কিস্তি ‘দৃশ্যম ৩’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। দক্ষিণী সিনেমার তারকা মোহনলাল–এর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সিনেমাটি মুক্তি পায়।
বিশ্বজুড়ে প্রায়
৪৩ কোটি রুপির ব্যবসা করে মালয়ালম সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড
গড়েছে চলচ্চিত্রটি। ট্র্যাকিং সংস্থা স্যাকনিল্ক–এর তথ্য অনুযায়ী, ভারতে প্রথম দিনে
সিনেমাটির আয় হয়েছে প্রায় ১৮ দশমিক ৩৭ কোটি রুপি গ্রস। বিদেশি বাজার থেকে এসেছে আরও
প্রায় ২৫ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দিনের বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৩৭ কোটি
রুপিতে।
২০১৩ সালে পরিচালক
জিতু জোসেফ নির্মিত প্রথম ‘দৃশ্যম’ মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা
পায়। পরে এর দ্বিতীয় কিস্তিও সমানভাবে প্রশংসিত হয়। পাশাপাশি হিন্দি রিমেকগুলোও বক্স
অফিসে সফলতা অর্জন করে।
পরিবারকে রক্ষা
করতে এক সাধারণ কেবল ব্যবসায়ী জর্জকুট্টির বুদ্ধিদীপ্ত লড়াই দর্শকদের মনে আলাদা জায়গা
করে নিয়েছে। নতুন কিস্তি মুক্তির পর কেরালাসহ বিশ্বের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের
ভিড় লক্ষ্য করা গেছে।
যদিও সিনেমাটি নিয়ে
মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, তবুও ‘জর্জকুট্টি’ চরিত্রের জনপ্রিয়তা যে এখনো অটুট,
সেটি আবারও প্রমাণ করেছে ‘দৃশ্যম ৩’।
বর্তমানে মালয়ালম
সিনেমার সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ডও রয়েছে মোহনলালের আরেক সিনেমা এল২: এমপুরান–এর
দখলে। ফলে মালয়ালম সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় দুই ওপেনিং এখন এই অভিনেতার ঝুলিতে।
উল্লেখ্য, ২১ মে
ছিল মোহনলালের ৬৬তম জন্মদিন। একই দিনে সিনেমাটি মুক্তি পাওয়ায় দিনটি ভক্তদের কাছে উৎসবে
পরিণত হয়। কেরালার বিভিন্ন প্রেক্ষাগৃহে মধ্যরাত থেকেই বিশেষ শো, কেক কাটা ও আতশবাজির
আয়োজন করা হয়।

রোববার, ৩১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন