সংবাদ

সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় দুর্ভোগ এড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৯:৪৮ পিএম

সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় দুর্ভোগ এড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বগুড়ার সান্তাহারে ঈদযাত্রীদের বহনকারী ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও যাত্রীদের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাকবলিত এলাকা বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। এ সময় দুর্ঘটনার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনাকবলিত ট্রেনটি দ্রুত উদ্ধার এবং যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, বগুড়ায় ট্রেন দুর্ঘটনার খবর পেয়েই সেখানকার পরিস্থিতি জানতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়ার পাশাপাশি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রেন দ্রুত উদ্ধার, রেলযোগাযোগ পুনরায় সচল এবং যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নিতেও স্থানীয় প্রশাসনকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি বগুড়ার আলমদীঘিতে লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রধানমন্ত্রীর নিজের নির্বাচনী এলাকা বগুড়ায় এই দুর্ঘটনার প্রতি তিনি বিশেষ নজর রেখেছেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তারেক রহমান। পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আসনটি ছেড়ে দেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৩ মে ২০২৬

সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় দুর্ভোগ এড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

বগুড়ার সান্তাহারে ঈদযাত্রীদের বহনকারী ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমানো ও যাত্রীদের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাকবলিত এলাকা বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। এ সময় দুর্ঘটনার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনাকবলিত ট্রেনটি দ্রুত উদ্ধার এবং যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, বগুড়ায় ট্রেন দুর্ঘটনার খবর পেয়েই সেখানকার পরিস্থিতি জানতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়ার পাশাপাশি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রেন দ্রুত উদ্ধার, রেলযোগাযোগ পুনরায় সচল এবং যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নিতেও স্থানীয় প্রশাসনকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি বগুড়ার আলমদীঘিতে লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রধানমন্ত্রীর নিজের নির্বাচনী এলাকা বগুড়ায় এই দুর্ঘটনার প্রতি তিনি বিশেষ নজর রেখেছেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তারেক রহমান। পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আসনটি ছেড়ে দেন তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত