গাইবান্ধার সুন্দরগঞ্জে সুপ্রকাশ সাহিত্য সংসদের (সুসাস) যুগপূর্তি সংখ্যার মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে উপজেলার মুক্তধারা গণগ্রন্থাগার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সুপ্রকাশ সাহিত্য সংসদের যুগপূর্তি সংখ্যার মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এই সংখ্যাটিতে দৈনিক মাধুকর পত্রিকায় সংগঠনটি সম্পর্কে প্রকাশিত ২০টি সংবাদ ও সেগুলোর আলোকচিত্র স্থান পেয়েছে।
অনুষ্ঠানে আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন বীরেন সরকার মিন্টু, মো. আব্দুস সামাদ মিঞা, ড. সঞ্জয় কুমার সরকার, এ মান্নান আকন্দ, কমলা কান্ত বসুনিয়া, নাজমুস সাকিব, অরবিন্দু কুমার মোদক, রেজাউল ইসলাম রেজা, সেলিম মিয়া, আমিনুল ইসলাম পিপুল, চন্দন সাহা, হাসান রোকন, আরিফুর রহমান আরিফ ও কঙ্কন সরকারসহ স্থানীয় কবি-সাহিত্যিক ও সাংবাদিকেরা। সবশেষে একঝাঁক খুদে শিল্পীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সোমবার, ০১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন