সংবাদ

যথাসময়ে ও মান বজায় রেখে প্রকল্পের কাজ শেষের নির্দেশ তথ্যমন্ত্রীর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ জুন ২০২৬, ০৭:৫৪ পিএম

যথাসময়ে ও মান বজায় রেখে প্রকল্পের কাজ শেষের নির্দেশ তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের গুণগত মান শতভাগ বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি বরাদ্দ সরকারি অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

মঙ্গলবার (২ জুন) মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) আওতাধীন প্রকল্পগুলোর সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সভায় আরএডিপিভুক্ত চলমান প্রকল্পগুলোর ভৌত ও আর্থিক অগ্রগতির সার্বিক চিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের অগ্রগতির হালনাগাদ তথ্য তুলে ধরেন।

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানার সঞ্চালনায় অনুষ্ঠিত এই পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট প্রকল্পগুলোর পরিচালকরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

যথাসময়ে ও মান বজায় রেখে প্রকল্পের কাজ শেষের নির্দেশ তথ্যমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের গুণগত মান শতভাগ বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি বরাদ্দ সরকারি অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

মঙ্গলবার (২ জুন) মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) আওতাধীন প্রকল্পগুলোর সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সভায় আরএডিপিভুক্ত চলমান প্রকল্পগুলোর ভৌত ও আর্থিক অগ্রগতির সার্বিক চিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের অগ্রগতির হালনাগাদ তথ্য তুলে ধরেন।

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানার সঞ্চালনায় অনুষ্ঠিত এই পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট প্রকল্পগুলোর পরিচালকরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত