সংবাদ

ঝুঁকিতে সাটুরিয়া ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ৩ জুন ২০২৬, ১০:০২ এএম

 ঝুঁকিতে সাটুরিয়া ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি
সাটুরিয়া ব্রিজের দক্ষিণ পাশে ধসে যাওয়া ঝুঁকিপূর্ণ অংশ। ছবি : সংবাদ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালী নদীর ওপর নির্মিত সাটুরিয়া ব্রিজের দক্ষিণ পাশে সড়ক ধসে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ব্রিজসংলগ্ন সংযোগ সড়কটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিদিন এই পথ দিয়ে হাজারো মানুষ ও যানবাহন চলাচল করায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। উদ্ভূত পরিস্থিতিতে ধসে যাওয়া অংশটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বৃষ্টির কারণে সাটুরিয়া ব্রিজের দক্ষিণ পাশের সংযোগ সড়কের মাটি ধসে যায়। সেখানে বড় ও গভীর গর্তের সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ব্যস্ততম এই সড়ক দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, মোটরসাইকেল ও ইজিবাইকসহ অসংখ্য যানবাহন চলাচল করে। স্থানীয়দের ভাষ্য, মাটি সরে যাওয়ায় ভারী যানবাহন চলাচলের সময় ব্রিজ ও সড়ক কেঁপে ওঠে, যা চালক ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গর্তটি দিন দিন আরও বড় হচ্ছে। বিশেষ করে রাতে অপর্যাপ্ত আলোর কারণে স্থানটি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। যেকোনো সময় নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন গর্তে পড়ে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে। তাই অনতিবিলম্বে এটি মেরামত করা প্রয়োজন।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ইতোমধ্যে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। তিনি দ্রুততম সময়ের মধ্যে এই ঝুঁকিপূর্ণ স্থানে সংস্কার কাজ শুরু করবেন বলে আশ্বস্ত করেছেন।’

সাটুরিয়া ও এর আশপাশের ভুক্তভোগী সাধারণ মানুষের প্রত্যাশা, ঝুঁকি এড়াতে সড়ক ও জনপথ বিভাগ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৩ জুন ২০২৬

ঝুঁকিতে সাটুরিয়া ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত