সংবাদ

চাঁদপুরে বিশ্বকাপ উন্মাদনা, পতাকায় রঙিন পথঘাট

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ৩ জুন ২০২৬, ১০:২২ এএম

চাঁদপুরে বিশ্বকাপ উন্মাদনা, পতাকায় রঙিন পথঘাট
শহরের মোড়ে মোড়ে হকারদের কাছে মিলছে রঙবেরঙের পতাকা। ছবি : সংবাদ

আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ। তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে চাঁদপুর। প্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতায় এখন সরগরম পুরো জেলা।

বিশ্বকাপ ফুটবলের মূল আসরে বাংলাদেশ না থাকলেও এখানকার উন্মাদনা বিশ্বের যেকোনো ফুটবলপাগল দেশের চেয়ে কোনো অংশে কম নয়। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই দলের সমর্থকদের মধ্যে প্রতিযোগিতা সবচেয়ে বেশি চোখে পড়ে। বিশ্বকাপ শুরুর আগেই শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের বাড়ি, দোকান ও রাস্তাঘাট প্রিয় দলের পতাকার রঙে সাজানো শুরু হয়েছে। সমর্থকদের মধ্যে জার্সি কেনার ধুম পড়েছে। পাড়ায় পাড়ায় বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতিও চলছে।

চাঁদপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রিয় দলের জার্সি ও পতাকা সংগ্রহের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। শহরের রাস্তায় হকাররা ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি ও ইরানসহ বিভিন্ন দেশের পতাকা নিয়ে হাজির হচ্ছেন। শুধু শহর নয়, গ্রামগঞ্জেও ছড়িয়ে পড়েছে পতাকা বিক্রির ধুম। চাঁদপুর শহরের পুরান বাজার ও নিতাইগঞ্জ সড়কে ছোট-বড় নানা আকারের পতাকা বিক্রির দৃশ্য এখন নিয়মিত চিত্র।

স্থানীয় ফুটবলপ্রেমীরা জানান, ফুটবল মানেই অন্যরকম এক আনন্দ। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে তারা প্রতিবারই এভাবে উৎসবের আমেজ তৈরি করেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৩ জুন ২০২৬

চাঁদপুরে বিশ্বকাপ উন্মাদনা, পতাকায় রঙিন পথঘাট

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ। তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে চাঁদপুর। প্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতায় এখন সরগরম পুরো জেলা।

বিশ্বকাপ ফুটবলের মূল আসরে বাংলাদেশ না থাকলেও এখানকার উন্মাদনা বিশ্বের যেকোনো ফুটবলপাগল দেশের চেয়ে কোনো অংশে কম নয়। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই দলের সমর্থকদের মধ্যে প্রতিযোগিতা সবচেয়ে বেশি চোখে পড়ে। বিশ্বকাপ শুরুর আগেই শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের বাড়ি, দোকান ও রাস্তাঘাট প্রিয় দলের পতাকার রঙে সাজানো শুরু হয়েছে। সমর্থকদের মধ্যে জার্সি কেনার ধুম পড়েছে। পাড়ায় পাড়ায় বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতিও চলছে।

চাঁদপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রিয় দলের জার্সি ও পতাকা সংগ্রহের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। শহরের রাস্তায় হকাররা ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি ও ইরানসহ বিভিন্ন দেশের পতাকা নিয়ে হাজির হচ্ছেন। শুধু শহর নয়, গ্রামগঞ্জেও ছড়িয়ে পড়েছে পতাকা বিক্রির ধুম। চাঁদপুর শহরের পুরান বাজার ও নিতাইগঞ্জ সড়কে ছোট-বড় নানা আকারের পতাকা বিক্রির দৃশ্য এখন নিয়মিত চিত্র।

স্থানীয় ফুটবলপ্রেমীরা জানান, ফুটবল মানেই অন্যরকম এক আনন্দ। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে তারা প্রতিবারই এভাবে উৎসবের আমেজ তৈরি করেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত