সংবাদ

অবৈধ বালু উত্তোলন রোধে চুনারুঘাটে অভিযান

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ৩ জুন ২০২৬, ১১:২৮ এএম

অবৈধ বালু উত্তোলন রোধে চুনারুঘাটে অভিযান
চুনারুঘাটে অবৈধভাবে তোলা সিলিকা বালু জব্দ করছে পুলিশ। ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে ৩ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর ও একটি ইজিবাইক জব্দ করা হয়।

মঙ্গলবার (২ জুন) বিকেলে চুনারুঘাট উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের গিলানিছড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- উপজেলার গোগাউড়া এলাকার মো. সাগর মিয়া, মো. রাব্বী ও মো. নবিউর রহমান রিয়াদ। তাদের মধ্যে সাগর ও রাব্বীকে এক মাস এবং নবিউরকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গিলানিছড়া এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করা হচ্ছিল এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় হাতেনাতে ৩ জনকে আটক করা হয় এবং বালুভর্তি ট্রাক্টর ও ইজিবাইকটি জব্দ করা হয়। অভিযানে চুনারুঘাট থানার একদল পুলিশ সহযোগিতা করেন। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৩ জুন ২০২৬

অবৈধ বালু উত্তোলন রোধে চুনারুঘাটে অভিযান

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে ৩ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর ও একটি ইজিবাইক জব্দ করা হয়।

মঙ্গলবার (২ জুন) বিকেলে চুনারুঘাট উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের গিলানিছড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- উপজেলার গোগাউড়া এলাকার মো. সাগর মিয়া, মো. রাব্বী ও মো. নবিউর রহমান রিয়াদ। তাদের মধ্যে সাগর ও রাব্বীকে এক মাস এবং নবিউরকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গিলানিছড়া এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করা হচ্ছিল এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় হাতেনাতে ৩ জনকে আটক করা হয় এবং বালুভর্তি ট্রাক্টর ও ইজিবাইকটি জব্দ করা হয়। অভিযানে চুনারুঘাট থানার একদল পুলিশ সহযোগিতা করেন। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত