সংবাদ

মাওয়ায় ১ কোটি ১০ লাখ টাকার রেণু জব্দ

প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ৩ জুন ২০২৬, ০৩:৫৩ পিএম

মাওয়ায় ১ কোটি ১০ লাখ টাকার রেণু জব্দ
জব্দ করা বাগদা রেণু পদ্মা নদীতে অবমুক্ত করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ছবি : সংবাদ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ পিস অবৈধ বাগদা চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। বুধবার (৩ জুন) ভোরে কোস্টগার্ড ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। জব্দ করা এসব রেণুর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১০ লাখ টাকা।

মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা এলাকায় অবস্থান নেয় কোস্টগার্ড ও মৎস্য বিভাগের একটি দল। এসময় চট্টগ্রাম থেকে বাগেরহাটগামী একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে এসব বাগদা রেণু জব্দ করা হয়।

লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, জব্দ করা বাগদা রেণুগুলো পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালকের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৩ জুন ২০২৬

মাওয়ায় ১ কোটি ১০ লাখ টাকার রেণু জব্দ

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ পিস অবৈধ বাগদা চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। বুধবার (৩ জুন) ভোরে কোস্টগার্ড ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। জব্দ করা এসব রেণুর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১০ লাখ টাকা।

মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা এলাকায় অবস্থান নেয় কোস্টগার্ড ও মৎস্য বিভাগের একটি দল। এসময় চট্টগ্রাম থেকে বাগেরহাটগামী একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে এসব বাগদা রেণু জব্দ করা হয়।

লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, জব্দ করা বাগদা রেণুগুলো পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালকের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত