সংবাদ

টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
প্রকাশ: ৩ জুন ২০২৬, ০৪:৩৫ পিএম

টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
র‍্যাবের হাতে গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামাল উদ্দিন। ছবি : সংবাদ

কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। বুধবার (৩ জুন) দুপুর ২ টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া আসামির নাম জামাল উদ্দিন ওরফে জামাল হোসেন ওরফে ‘লেডু’ (৪০)। তিনি টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কে কে পাড়া এলাকার মৃত আমির মোহাম্মদ সওদাগরের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত পৌনে ৪ টার দিকে টেকনাফ পৌরসভার কে কে পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জামাল উদ্দিনের বিরুদ্ধে ২০২২ সালে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। আদালত মামলার বিচারিক প্রক্রিয়া শেষে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। সাজা ঘোষণার পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৩ জুন ২০২৬

টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। বুধবার (৩ জুন) দুপুর ২ টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া আসামির নাম জামাল উদ্দিন ওরফে জামাল হোসেন ওরফে ‘লেডু’ (৪০)। তিনি টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কে কে পাড়া এলাকার মৃত আমির মোহাম্মদ সওদাগরের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত পৌনে ৪ টার দিকে টেকনাফ পৌরসভার কে কে পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জামাল উদ্দিনের বিরুদ্ধে ২০২২ সালে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। আদালত মামলার বিচারিক প্রক্রিয়া শেষে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। সাজা ঘোষণার পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত