সংবাদ

চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মচারীদের মানববন্ধন

প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশ: ৩ জুন ২০২৬, ০৪:১৮ পিএম

চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মচারীদের মানববন্ধন
চাকরি স্থায়ীকরণের দাবিতে ব্যানার হাতে কর্মচারীরা। ছবি : সংবাদ

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৩ জুন) বেলা সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের প্রধান ফটকের সামনে সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়ন এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি কলেজে দীর্ঘ দিন ধরে দায়িত্ব পালন করলেও বেসরকারি কর্মচারীরা নানা বৈষম্যের শিকার হচ্ছেন। মানবিক দিক বিবেচনা করে তাদের চাকরি দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানান তারা।

মানববন্ধন থেকে আরও কিছু দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে- চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের আগ পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান, নতুন নিয়োগ বন্ধ করে কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ী করা এবং ছাঁটাই বন্ধসহ চাকরি শেষে আর্থিক সুবিধা নিশ্চিত করা।

মানববন্ধনে বক্তব্য দেন সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও জেলা সভাপতি মো. মনির হোসেন, হরগঙ্গা কলেজ শাখার সভাপতি মো. শাহিন এবং সাধারণ সম্পাদক মো. আল আমিন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভবিষ্যতে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৩ জুন ২০২৬

চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মচারীদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৩ জুন) বেলা সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের প্রধান ফটকের সামনে সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়ন এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি কলেজে দীর্ঘ দিন ধরে দায়িত্ব পালন করলেও বেসরকারি কর্মচারীরা নানা বৈষম্যের শিকার হচ্ছেন। মানবিক দিক বিবেচনা করে তাদের চাকরি দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানান তারা।

মানববন্ধন থেকে আরও কিছু দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে- চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের আগ পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান, নতুন নিয়োগ বন্ধ করে কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ী করা এবং ছাঁটাই বন্ধসহ চাকরি শেষে আর্থিক সুবিধা নিশ্চিত করা।

মানববন্ধনে বক্তব্য দেন সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও জেলা সভাপতি মো. মনির হোসেন, হরগঙ্গা কলেজ শাখার সভাপতি মো. শাহিন এবং সাধারণ সম্পাদক মো. আল আমিন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভবিষ্যতে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত