সংবাদ

উচ্চপদস্থ সন্তানদের ঘরে মায়ের পচা-গলা লাশ: এবার ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ জুন ২০২৬, ০৪:৪৪ পিএম

উচ্চপদস্থ সন্তানদের ঘরে মায়ের পচা-গলা লাশ: এবার ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়

রাজধানীর মিরপুরে নিজ ফ্ল্যাট থেকে বৃদ্ধা মা নুরজাহান বেগমের পচা-গলা পোকা ধরা মরদেহ উদ্ধারের ঘটনাটি দেশজুড়ে ব্যাপক ক্ষোভ সমালোচনার জন্ম দিয়েছে। এই অমানবিক ঘটনায় মায়ের খোঁজ না নেওয়া অভিযুক্ত সন্তান, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য যুগ্ম-সচিব কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

তিনি স্পষ্ট করে বলেছেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রচলিত আইন বিধান অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

গত রবিবার মিরপুর-১১ এলাকার একটি ফ্ল্যাট থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯- ফোন পেয়ে বৃদ্ধা নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রতিবেশীদের অভিযোগ, এই বৃদ্ধা দীর্ঘদিন একা বসবাস করতেন এবং তার সন্তানেরা কেউ তার খোঁজ নিতেন না। ঘটনার দিন পাশে থাকা অপর রুমের বাসিন্দা মেয়ে পুলিশকে না জানালেও, শেষ পর্যন্ত তীব্র দুর্গন্ধ ছড়ালে বীভৎস এই মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নুরজাহান বেগমের এক ছেলে সরকারের উচ্চপদস্থ যুগ্ম-সচিব এবং অপর ছেলে কে এম আশিকুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। উচ্চশিক্ষিত সমাজের প্রতিষ্ঠিত সন্তানদের এমন চরম নৈতিক স্খলন পৈশাচিক অবহেলার খবরটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।

বুধবার সকালে এইপৈশাচিক ঘটনা’ প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, "তাকে তো ফোনে কাল রাতে পাইনি। এখন তার সঙ্গে কথা বলে আগে নিশ্চিত হতে হবে যে বিষয়টি তার মাকে কেন্দ্র করেই কি না। আমরা সেটা দেখছি।"

পরবর্তীতে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, "আমরা বিষয়টি দেখবো। একটা আইন আছে, যেখানে বাবা-মায়ের ভরণ-পোষণ সংক্রান্ত বিধান রয়েছে। সেটি কার্যকর থাকলে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো।"

একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার নৈতিক দায়বদ্ধতার বিষয়টি মনে করিয়ে দেওয়া হলে প্রতিমন্ত্রী বলেন, "সেটা তো অবশ্যই আসবে। আপনি যে বিষয়গুলো বলছেন, সেগুলোও বিবেচনায় রয়েছে। ওই বিষয়গুলো দিয়েই আমরা এটাকে অ্যাড্রেস করবো।"

তিনি যোগ করেন, "আমি এরইমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি দেখতে বলেছি। প্রয়োজনীয় তথ্য বের করে আমরা দেখছি। অবশ্যই বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। আইন অনুযায়ী যা করণীয়, সেটাই করা হবে।"

এদিকে অভিযুক্ত যুগ্ম-সচিব আনিসুর রহমানের মুঠোফোনে বারবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৩ জুন ২০২৬

উচ্চপদস্থ সন্তানদের ঘরে মায়ের পচা-গলা লাশ: এবার ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত