সংবাদ

ছয় জেলায় বজ্রপাতে প্রাণ হারালেন ১১ জন

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৪ জুন ২০২৬, ০৯:৫৭ পিএম

ছয় জেলায় বজ্রপাতে প্রাণ হারালেন ১১ জন

দেশের ছয় জেলায় বজ্রপাতে এক কলেজশিক্ষকসহ ১১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ৫ জন, ময়মনসিংহে ২ জন এবং নীলফামারী, পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও বগুড়ায় একজন করে মারা গেছেন।

চাঁপাইনবাবগঞ্জ : জেলায় পৃথক বজ্রপাতে তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শিবগঞ্জ উপজেলায় আম কুড়াতে গিয়ে মারা গেছেন মাহমুদা আক্তার, সাদিয়া খাতুন ও মো. মেসবাউল। এ ছাড়া সদর উপজেলায় মাঠে গরু আনতে গিয়ে আবদুল্লাহ এবং নাচোল উপজেলায় ঘাস কাটার সময় সুমিয়ারা বেগম নামের এক নারী মারা যান। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এসব তথ্য নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ : জেলায় এক কলেজশিক্ষকসহ দুজনের মৃত্যু হয়েছে। মুক্তাগাছায় মসজিদের নির্মাণকাজ তদারকির সময় বজ্রপাতে গাবতলী ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক এএসএম খালেকুল আজাদের (৫৬) মৃত্যু হয়। অন্যদিকে গফরগাঁওয়ের পাগলা থানায় বাড়ির আঙিনায় কাজ করার সময় সিয়াম (২৮) নামে এক যুবক মারা যান।

নীলফামারী : ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে আলম ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় সেরিনা বেগম নামের এক গৃহবধূ আহত হন।

পঞ্চগড় : সদর উপজেলার অমরখানা ইউনিয়নে ট্রাক্টরের বেলচা আনতে যাওয়ার পথে বজ্রপাতে শাহাদাত হোসেন (১৯) নামে এক তরুণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা : আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামে বাড়ির ছাদে বসে থাকার সময় বজ্রপাতে নাফিজ আহমেদ শান্ত (২৮) নামের এক যুবক মারা গেছেন। এ সময় তার চাচাতো ভাই নাহিদ আহত হন।

বগুড়া : আদমদীঘি উপজেলার তেঁতুলিয়া গ্রামে মরিচখেতে কাজ করার সময় বজ্রপাতে রাব্বি হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা মনিকা বেগম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ছয় জেলায় বজ্রপাতে প্রাণ হারালেন ১১ জন

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত