কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের প্রবাসী জাহাঙ্গীর মিয়ার মা মেহেরা খাতুন (৫০) ও স্ত্রী খালেদা আক্তার (৩২)। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শাশুড়ি ও পুত্রবধূ তাদের বাড়ির গোয়ালঘরে কাজ করতে যান। বিদ্যুতের একটি ছেঁড়া তার জানালার গ্রিলের সঙ্গে লেগে থাকায় আগে থেকেই জানালার কাঠামোর অংশটি বিদ্যুতায়িত হয়েছিল। অজান্তে জানালার সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গেই দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
স্বজনেরা তাদের উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই পরিবারের দুজনের এমন আকস্মিক মৃত্যুতে উখড়াশাল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন