সংবাদ

ঘাঘট নদীতে ডুবে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ৫ জুন ২০২৬, ০৫:৫২ পিএম

ঘাঘট নদীতে ডুবে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর মৃত্যু
মেধাবী শিক্ষার্থী শিহাব শাহরিয়ারের অকাল প্রয়াণ। ছবি : সংবাদ

রংপুর নগরের তাজহাট পানবাড়ি এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহাব শাহরিয়ার। শুক্রবার (৫ জুন) দুপুর একটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শিহাব বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে তিন বন্ধুর সঙ্গে নগরের ৩১ নম্বর ওয়ার্ডের পানবাড়ি ব্রিজের কাছে ঘাঘট নদীতে গোসল করতে নামেন শিহাব। একপর্যায়ে তিনি নদীর গভীর পানিতে তলিয়ে যান। তার সঙ্গে থাকা বন্ধুরা সাঁতরে তীরে উঠতে পারলেও শিহাব নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া রংপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ফারুক জানান, শিহাবকে যখন নদী থেকে উদ্ধার করা হয়, তখনো তার হৃদস্পন্দন পাওয়া যাচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর পরপরই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিহাব শাহরিয়ারের বাড়ি রংপুর নগরের ১৫ নম্বর ওয়ার্ডের দর্শনা সূত্রাপুর এলাকায়। তার বাবার নাম মুকুট মিয়া এবং মায়ের নাম শাহনাজ বেগম।

শিহাবের অকাল মৃত্যুর খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে ইংরেজি বিভাগের সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিহাবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

ঘাঘট নদীতে ডুবে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

রংপুর নগরের তাজহাট পানবাড়ি এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহাব শাহরিয়ার। শুক্রবার (৫ জুন) দুপুর একটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শিহাব বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে তিন বন্ধুর সঙ্গে নগরের ৩১ নম্বর ওয়ার্ডের পানবাড়ি ব্রিজের কাছে ঘাঘট নদীতে গোসল করতে নামেন শিহাব। একপর্যায়ে তিনি নদীর গভীর পানিতে তলিয়ে যান। তার সঙ্গে থাকা বন্ধুরা সাঁতরে তীরে উঠতে পারলেও শিহাব নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া রংপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ফারুক জানান, শিহাবকে যখন নদী থেকে উদ্ধার করা হয়, তখনো তার হৃদস্পন্দন পাওয়া যাচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর পরপরই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিহাব শাহরিয়ারের বাড়ি রংপুর নগরের ১৫ নম্বর ওয়ার্ডের দর্শনা সূত্রাপুর এলাকায়। তার বাবার নাম মুকুট মিয়া এবং মায়ের নাম শাহনাজ বেগম।

শিহাবের অকাল মৃত্যুর খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে ইংরেজি বিভাগের সহপাঠীরা কান্নায় ভেঙে পড়েন। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিহাবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত