চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের সভা ও মশাল মিছিলের ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) রাতে পুলিশ বাদী হয়ে ফটিকছড়ি থানায় সন্ত্রাসবিরোধী
আইনে এই মামলাটি দায়ের করে। মামলায় নামীয় ২৯ জন ছাড়াও অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে
আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৪ জুন)
সকালে ফটিকছড়ির রোসাঙ্গিরি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আজিমনগর এলাকায় নাজিরহাট-মাইজভাণ্ডার
সড়কে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি মশাল মিছিল
বের করে।
খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে মিছিলকারীরা মশাল ফেলে
পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে মো. জামান বাবু (২৩)
ও সাইফুল ইসলাম (২৫) নামে দুই যুবককে গ্রেপ্তার করে। অভিযানকালে ঘটনাস্থল থেকে বাঁশের
তৈরি ৪টি মশাল জব্দ করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম
মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, "নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সভা ও মিছিলের
ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে। ঘটনাস্থল থেকে দুই আসামিকে
গ্রেপ্তার করা হয়েছে। সাবেক মেয়র ও সাবেক এমপিসহ বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের
অভিযান অব্যাহত রয়েছে।"

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন