মামলা ফাইলিংয়ের সুবিধার্থে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিভিন্ন শাখা এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একটি শাখা শনিবার (৬ জুন) খোলা রয়েছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে পৃথক বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়- সুপ্রিম কোর্টের উভয় বিভাগের স্ট্যাম্প রিপোর্টার, ফাইলিং ও এফিডেভিট শাখা ৬ জুন (শনিবার) অফিস চলাকালীন সময়ে খোলা রাখা হবে।
এদিকে, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনজীবীদের মামলার নোটিশের কপি জমা দেওয়ার সুবিধার্থে নোটিশ কপি গ্রহণ শাখা ৬ জুন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন