সংবাদ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের প্রাণহানি

প্রতিনিধি,নেছারাবাদ (পিরোজপুর)
প্রতিনিধি,নেছারাবাদ (পিরোজপুর)
প্রকাশ: ৫ জুন ২০২৬, ০৬:০৪ পিএম

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের প্রাণহানি
নেছারাবাদ থানা। ছবি : সংবাদ

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শহিদুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে নেছারাবাদ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুল গনির ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতে নিজ বাড়িতে অটোরিকশাটি চার্জে বসিয়েছিলেন শহিদুল। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টা ২৫ মিনিটের দিকে চার্জার সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শহিদুল ইসলামের আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মীরা জানান, জীবিকার তাগিদেই ভোরে রিকশা নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের প্রাণহানি

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শহিদুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে নেছারাবাদ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুল গনির ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতে নিজ বাড়িতে অটোরিকশাটি চার্জে বসিয়েছিলেন শহিদুল। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টা ২৫ মিনিটের দিকে চার্জার সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শহিদুল ইসলামের আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মীরা জানান, জীবিকার তাগিদেই ভোরে রিকশা নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত