সংবাদ

দেশের সাইবার নিরাপত্তা জোরদারে জুনে ঢাকায় বসছে ‘ফিনিক্স সামিট ২০২৬’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৬ জুন ২০২৬, ১১:০৫ এএম

দেশের সাইবার নিরাপত্তা জোরদারে জুনে ঢাকায় বসছে ‘ফিনিক্স সামিট ২০২৬’

বাংলাদেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন খাতের অংশীজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আগামী ২৩ থেকে ২৭ জুন ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাঁচ দিনব্যাপী এই বৃহৎ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

আয়োজক প্রতিষ্ঠান দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) জানিয়েছে, আগামী ২৩ থেকে ২৫ জুন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) প্রযুক্তিনির্ভর কর্মশালা অনুষ্ঠিত হবে এবং ২৬ ও ২৭ জুন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হবে মূল সম্মেলন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির (এনসিএসএ) সহযোগিতায় এই সম্মেলনটি আয়োজিত হচ্ছে।

​সংবাদ সম্মেলনে টিটিপিজির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এএসএম শামীম রেজা সাইবার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে বলেন, "সাইবার নিরাপত্তা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়; এটি জাতীয় স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা ও ডিজিটাল সার্বভৌমত্বের সঙ্গে সরাসরি সম্পর্কিত। দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং বৈশ্বিক ডিজিটাল অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।"

আয়োজকেরা জানান, সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবার নিরাপত্তা পেশাজীবীদের এক প্ল্যাটফর্মে এনে দেশের সাইবার সার্বভৌমত্ব ও জাতীয় সাইবার সক্ষমতা বৃদ্ধিতে এই সম্মেলন বড় ভূমিকা রাখবে।

​তিন দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালায় দেশি-বিদেশি বিশেষজ্ঞরা সাইবার তদন্ত, ডেভসেকঅপস, অ্যাপ্লিকেশন নিরাপত্তা, দুর্বলতা ব্যবস্থাপনা এবং র‌্যানসমওয়্যার প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেবেন। এরপর মূল সম্মেলনে ‘ব্লু টিম ডে’ ও ‘রেড টিম ডে’ শীর্ষক দুটি বিশেষ ট্র্যাক থাকবে। যেখানে সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং, থ্রেট ইন্টেলিজেন্স, ক্লাউড সিকিউরিটি, ইনসিডেন্ট রেসপন্স, সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক খাতের স্থিতিশীলতা, ডিজিটাল ট্রাস্ট এবং জাতীয় সাইবার নিরাপত্তা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এবারের সম্মেলনে জার্মানি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল ও মালয়েশিয়া থেকে আগত বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা অংশ নেবেন।

​সংবাদ সম্মেলনে টিটিপিজির পরিচালক (অপারেশনস ও কমিউনিটি) দিহান ইসলাম অলিফ এবং স্ট্র্যাটিজি ও ট্রান্সফরমেশন বিষয়ক উপদেষ্টা মো. আবদুল্লাহ ফরিদ উপস্থিত ছিলেন। তাদের পক্ষ থেকে জানানো হয়, দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয় ক্লাবের সহযোগিতায় এবার দ্বিতীয়বারের মতো ‘বেস্ট সাইবারসিকিউরিটি ক্লাব অ্যাওয়ার্ড’ এবং টানা তৃতীয়বারের মতো ‘উইমেন ইন সাইবার সিকিউরিটি অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে, যা তরুণ ও নারীদের এই খাতে আরও উৎসাহিত করবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৬ জুন ২০২৬

দেশের সাইবার নিরাপত্তা জোরদারে জুনে ঢাকায় বসছে ‘ফিনিক্স সামিট ২০২৬’

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত