জার্মানি শিবিরে বড় ধাক্কা। অনুশীলনে পেশিতে গুরুতর চোট পান তারকা ফুটবলার। আর সেই কারণেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ১৮ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার লেনার্ট কার্ল। তার চোট এবং ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জার্মান ফুটবল ফেডারেশন।
ডিএফবি জানিয়েছে, শেষ মুহূর্তের
অনুশীলনে কার্লের মাংসপেশি ছিঁড়ে যায়। ইনস্টাগ্রামে দেয়া বার্তায় লেখা হয়েছে, ‘লেনির
মাংসপেশি মারাত্মকভাবে ছিঁড়ে গিয়েছে। এই চোটের কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছে কার্ল।
ওর দ্রুত আরোগ্য কামনা করি।’
কার্লের পরিবর্তে দলে ডাক পেয়েছেন
আরবি লাইপজিগের ২০ বছর বয়সী মিডফিল্ডার আসান ওয়েদ্রেওগো। জার্মান সংবাদমাধ্যমের তথ্য
অনুযায়ী, কোচ জুলিয়ান নাগলসমান আগেই তাকে সম্ভাব্য স্কোয়াড পরিবর্তন নিয়ে অবহিত করেছিলেন।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শিকাগোয়
বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচের আগের অনুশীলনেই এই চোট পান কার্ল। বায়ার্ন মিউনিখে
দারুণ মৌসুম কাটানো এই তরুণকে জার্মান ফুটবলের ‘রত্ন’ হিসেবে বিবেচনা করা হচ্ছিল। চ্যাম্পিয়ন্স
লীগে ক্লাবটির ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও তার।
গত মার্চে জাতীয় দলে অভিষেকের
পর থেকে দ্রুতই জায়গা করে নেন তিনি। এখন পর্যন্ত জার্মানির হয়ে তিনটি ম্যাচ খেলেছেন।
সদ্য শেষ হওয়া মরশুমে ক্লাবের হয়ে ৩৯ ম্যাচে ৯ গোল করেন কার্ল।
এদিকে গোলরক্ষক ম্যানুয়েল ন্যয়ারকে
নিয়েও ঝুঁকি নিচ্ছে না জার্মানি। পেশির চোট থেকে পুরোদস্তুর সেরে না ওঠায় যুক্তরাষ্ট্রের
বিরুদ্ধে ম্যাচে তাকে বিশ্রাম দেয়া হচ্ছে। ফলে প্রায় দুই বছর আন্তর্জাতিক ম্যাচ না
খেলেও বিশ্বকাপে প্রথম পছন্দ হিসেবে থাকতে পারেন অলিভার বাউমান।
‘ই’ গ্রুপে রয়েছে জার্মানি। কুরাসাওয়ের
বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে জার্মানি।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন