সংবাদ

পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে বগুড়ায় মহাসড়ক অবরোধ

জেলা বার্তা পরিবেশক, বগুড়া
জেলা বার্তা পরিবেশক, বগুড়া
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০৬:৩৪ পিএম

পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে বগুড়ায় মহাসড়ক অবরোধ
হাইওয়ে পুলিশের চাঁদাবাজির অভিযোগে বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ করে অটোরিকশাচালকদের বিক্ষোভ। ছবি : সংবাদ

বগুড়ার কুন্দারহাট হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকেরা।

রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুন্দারহাট হাইওয়ে পুলিশের হয়রানি ও নিয়মিত চাঁদা আদায়ের প্রতিবাদে ক্ষুব্ধ চালকেরা মহাসড়কের ওপর অটোরিকশা রেখে অবরোধ সৃষ্টি করেন। এ সময় তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং চাঁদাবাজি বন্ধের দাবি জানান। অবরোধের কারণে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ উদ্দিন। তিনি বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশা থেকে হাইওয়ে পুলিশের চাঁদা নেওয়ার অভিযোগটি সত্য নয়। এরপরও যদি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পরে প্রশাসনের আশ্বাসে চালকেরা দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে বগুড়ায় মহাসড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

বগুড়ার কুন্দারহাট হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকেরা।

রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুন্দারহাট হাইওয়ে পুলিশের হয়রানি ও নিয়মিত চাঁদা আদায়ের প্রতিবাদে ক্ষুব্ধ চালকেরা মহাসড়কের ওপর অটোরিকশা রেখে অবরোধ সৃষ্টি করেন। এ সময় তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং চাঁদাবাজি বন্ধের দাবি জানান। অবরোধের কারণে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ উদ্দিন। তিনি বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশা থেকে হাইওয়ে পুলিশের চাঁদা নেওয়ার অভিযোগটি সত্য নয়। এরপরও যদি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পরে প্রশাসনের আশ্বাসে চালকেরা দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত