সংবাদ

অনুশীলনে চোট, ছিটকে গেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার বালের্দি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০৮:০০ পিএম

অনুশীলনে চোট, ছিটকে গেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার বালের্দি

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ধাক্কা খেল আর্জেন্টিনা। অনুশীলনে গুরুতর চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন দলের ডিফেন্ডার লিওনার্দো বালের্দি।

২৭ বছর বয়সি বালের্দি অনুশীলনে ডান পায়ের পেশিতে চোট পান। তার চোট খতিয়ে দেখে চিকিসকেরা জানিয়ে দেন, বিশ্বকাপে খেলতে পারবেন না তিনি। গত বারের চ্যাম্পিয়নেরা একটি বিবৃতিতে বলেছেন, ‘অনুশীলনের সময় ডান পায়ের পেশিতে চোট পেয়েছেন বালের্দি। তিনি আর এই বিশ্বকাপে খেলতে পারবেন না। তার দ্রুত সুস্থতা কামনা করি।’

ক্লাব ফুটবলের মার্সেইয়ের অধিনায়ক এ বার ভালো ফর্মে ছিলেন। যোগ্যতা অর্জন পর্বে সাতটি ম্যাচ খেলেছেন তিনি। রক্ষণে লিসান্দ্রো মার্তিনেজ ও ক্রিশ্চিয়ান রোমেরোর সঙ্গে জুটি বাঁধার কথা ছিল তার। কিন্তু বালের্দিকে পাবেন না স্কালোনি। ফলে রক্ষণে বিকল্প খুঁজছেন তিনি। রক্ষণ ভালো না হলে বিশ্বকাপ জেতা যে অসম্ভব, তা জানেন স্কালোনি। তাই শেষ মুহূর্তে পরিকল্পনায় বদল করতে হচ্ছে তাকে।

বিশ্বকাপ খেলতে কানসাস সিটিতে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। এ বার নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন লিওনেল মেসি। তার নেতৃত্বে পর পর দু’বার বিশ্বজয়ের লক্ষ্যে নামবে আর্জেন্টিনা। তবে মেসিও পুরো সুস্থ নন। তার হ্যামস্ট্রিংয়ে হালকা সমস্যা রয়েছে। ফলে একা একা অনুশীলন করছেন তিনি। চোট সারিয়ে পুরো ফিট হয়ে আগামী ১৭ জুন আলজেরিয়ার বিরুদ্ধে খেলতে নামতে চাইছেন মেসি।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

অনুশীলনে চোট, ছিটকে গেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার বালের্দি

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ধাক্কা খেল আর্জেন্টিনা। অনুশীলনে গুরুতর চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন দলের ডিফেন্ডার লিওনার্দো বালের্দি।

২৭ বছর বয়সি বালের্দি অনুশীলনে ডান পায়ের পেশিতে চোট পান। তার চোট খতিয়ে দেখে চিকিসকেরা জানিয়ে দেন, বিশ্বকাপে খেলতে পারবেন না তিনি। গত বারের চ্যাম্পিয়নেরা একটি বিবৃতিতে বলেছেন, ‘অনুশীলনের সময় ডান পায়ের পেশিতে চোট পেয়েছেন বালের্দি। তিনি আর এই বিশ্বকাপে খেলতে পারবেন না। তার দ্রুত সুস্থতা কামনা করি।’

ক্লাব ফুটবলের মার্সেইয়ের অধিনায়ক এ বার ভালো ফর্মে ছিলেন। যোগ্যতা অর্জন পর্বে সাতটি ম্যাচ খেলেছেন তিনি। রক্ষণে লিসান্দ্রো মার্তিনেজ ও ক্রিশ্চিয়ান রোমেরোর সঙ্গে জুটি বাঁধার কথা ছিল তার। কিন্তু বালের্দিকে পাবেন না স্কালোনি। ফলে রক্ষণে বিকল্প খুঁজছেন তিনি। রক্ষণ ভালো না হলে বিশ্বকাপ জেতা যে অসম্ভব, তা জানেন স্কালোনি। তাই শেষ মুহূর্তে পরিকল্পনায় বদল করতে হচ্ছে তাকে।

বিশ্বকাপ খেলতে কানসাস সিটিতে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। এ বার নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন লিওনেল মেসি। তার নেতৃত্বে পর পর দু’বার বিশ্বজয়ের লক্ষ্যে নামবে আর্জেন্টিনা। তবে মেসিও পুরো সুস্থ নন। তার হ্যামস্ট্রিংয়ে হালকা সমস্যা রয়েছে। ফলে একা একা অনুশীলন করছেন তিনি। চোট সারিয়ে পুরো ফিট হয়ে আগামী ১৭ জুন আলজেরিয়ার বিরুদ্ধে খেলতে নামতে চাইছেন মেসি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত