ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ার। আজ সোমবার (৮ জুন) সকাল ১০টা ১০ মিনিটে তথ্যটি জানিয়েছে সংস্থাটি।
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর। বায়ুমান সূচকে লাহোরের স্কোর ১৭২। তালিকায় ১৯তম অবস্থানে রয়েছে ঢাকা। আজ বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ৭১, যা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত।
বায়ুদূষণে এদিন বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৪৯। ১৪৫ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো। চতুর্থ স্থানে ১৪৩ স্কোর নিয়ে অবস্থান করছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। উগান্ডার রাজধানী কাম্পালা ১২৪ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন