সংবাদ

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে ইসরায়েল

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৯ জুন ২০২৬, ০৭:৫৭ এএম

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে ইসরায়েল

ইরানে ফের হামলা চালানোর পরিণতির বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল সোমবার (৮ জুন) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ট্রাম্প বলেন, তিনি বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করে দিয়েছিলেন যে ইসরায়েল যদি আবার ইরানে হামলা চালায়, তাহলে দেশটি যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প বলেন, আমি বলেছিলাম, বিবি (নেতানিয়াহু), তোমাকে সতর্ক থাকতে হবে। নাহলে শিগগির তুমি একা হয়ে যাবে।

এর আগে, রোববার সকালে বৈরুতে ইসরায়েলের হামলার পর এর জবাবে রাতে ইরান উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর রাতেই এক ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানান।

এ বিষয়ে অ্যাক্সিওসকে ট্রাম্প বলেন, ইরান আমাদের ফোন করে জানিয়েছে যে তারা আর কোনো হামলা করবে না। তারা আমাদের অনুরোধ করেছে যেন আমরা ইসরায়েলকে বলি, তারাও আর কোনো হামলা না চালায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে ইসরায়েল

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

ইরানে ফের হামলা চালানোর পরিণতির বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল সোমবার (৮ জুন) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ট্রাম্প বলেন, তিনি বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করে দিয়েছিলেন যে ইসরায়েল যদি আবার ইরানে হামলা চালায়, তাহলে দেশটি যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প বলেন, আমি বলেছিলাম, বিবি (নেতানিয়াহু), তোমাকে সতর্ক থাকতে হবে। নাহলে শিগগির তুমি একা হয়ে যাবে।

এর আগে, রোববার সকালে বৈরুতে ইসরায়েলের হামলার পর এর জবাবে রাতে ইরান উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর রাতেই এক ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানান।

এ বিষয়ে অ্যাক্সিওসকে ট্রাম্প বলেন, ইরান আমাদের ফোন করে জানিয়েছে যে তারা আর কোনো হামলা করবে না। তারা আমাদের অনুরোধ করেছে যেন আমরা ইসরায়েলকে বলি, তারাও আর কোনো হামলা না চালায়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত