নিট-সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে চলা আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী দিল্লির রাজনৈতিক উত্তাপ বাড়ল সীমাহীন। একদিকে ছাত্র আন্দোলনের সমর্থনে রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের নেতারা মোমবাতি মিছিলে অংশ নিলেন, অন্যদিকে কেন্দ্রের আলোচনার প্রস্তাব ফের নাকচ করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নফাঁস মামলার দ্রুত নিষ্পত্তিতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণা করেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় রাহুল গান্ধীর বাসভবনে বৈঠকের পর ইন্ডিয়া জোটের সাংসদ ও নেতারা দিল্লির তিস জানুয়ারি মার্গে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে মোমবাতি মিছিলে অংশ নেন। আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশি পদক্ষেপের প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়। রাহুল গান্ধী বলেন, ‘ছাত্রদের পাশে দাঁড়ানো থেকে আমাদের আটকানো যাবে না।’
অন্যদিকে, কেন্দ্রের সঙ্গে আলোচনায় এখনও অনড় সিজেপি। কেন্দ্রের দাবি, চার বার আলোচনার প্রস্তাব দেওয়া হলেও সিজেপির পক্ষ থেকে সাড়া মেলেনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, সরকার সবসময় আলোচনায় আগ্রহী। আন্দোলনকারীরা চাইলে বিজেপি সভাপতি জে পি নাড্ডার বাসভবন বা দপ্তরে এসে আলোচনা করতে পারেন। তবে সিজেপি আগের অবস্থানেই অনড় থেকে জানায়, যন্তর মন্তরের কাছাকাছি কোনও নিরপেক্ষ স্থানে বৈঠক না হলে তারা আলোচনায় বসবে না।
এদিকে, এক্স-এ দেওয়া পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হবে। তিনি বলেন, দেশের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা যারা করবে, তাদের কাউকেই ছাড়া হবে না।
প্রধানমন্ত্রীর ঘোষণার পরও আন্দোলনকারীরা নিজেদের দাবি থেকে সরে আসেনি। সিজেপি ফের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তোলে এবং সরকারের ঘোষণাকে যথেষ্ট নয় বলে দাবি করে।
এদিকে, শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। পুলিশের বিরুদ্ধে ছাত্রদের উপর বলপ্রয়োগের অভিযোগ তুলে দেশবাসীকে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন