সংবাদ

পড়ুয়াদের পাশে রাহুল, এবার সরাসরি রাস্তায়

দীপক মুখার্জী
দীপক মুখার্জী প্রতিনিধি, কলকাতা
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:১০ পিএম

পড়ুয়াদের পাশে রাহুল, এবার সরাসরি রাস্তায়
পড়ুয়াদের পাশে রাহুল, এবার আন্দোলকারীদের সরাসরি রাস্তায় বিরোধী জোট

এবার সরাসরি রাস্তায় বিরোধী শিবির। নিট প্রশ্নফাঁস ও ছাত্র-যুব আন্দোলনের ইস্যুতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের সাংসদরা বৃহস্পতিবার (২৩ জুলাই) গান্ধী স্মৃতিতে পৌঁছে আন্দোলনকারীদের প্রতি সংহতি জানালেন। পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে এবং পড়ুয়াদের দাবির সমর্থনে এই কর্মসূচি ঘিরে রাজধানীর রাজনৈতিক সংঘাত আরও তীব্র হল।

নিট প্রশ্নফাঁস এবং পড়ুয়া আন্দোলন ঘিরে রাজধানীতে রাজনৈতিক চাপানউতোরের আবহে এবার সরাসরি রাস্তায় নামল বিরোধী শিবির। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের সাংসদ ও নেতারা বৃহস্পতিবার গান্ধী স্মৃতিতে পৌঁছে ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানালেন। তাঁদের দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি।

এক্স-এ রাহুল লেখেন, ২০ জুলাই সংসদ অভিযানের সময় পুলিশি লাঠিচার্জে আহত পড়ুয়াদের পাশে দাঁড়াতেই তাঁরা গান্ধী স্মৃতিতে যাচ্ছেন। একইসঙ্গে নিট প্রশ্নফাঁসের জেরে যেসব পড়ুয়া আত্মহত্যা করেছে বলে বিরোধীদের দাবি, তাঁদেরও স্মরণ করা হবে। তাঁর কথায়, "দেশের পড়ুয়ারা একা নয়। তাদের ন্যায়বিচার ও জবাবদিহির দাবির পাশে গোটা বিরোধী শিবির রয়েছে।"

প্রথমে ইন্ডিয়া জোটের নেতারা ইন্ডিয়া গেটে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু প্রশাসনের অনুমতি না মেলায় কর্মসূচির স্থান পরিবর্তন করে গান্ধী স্মৃতিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পথে তাঁদের বাস কিছু সময়ের জন্য আটকে দেওয়া হলেও পরে সেটি ছেড়ে দেওয়া হয় এবং প্রতিনিধিদল গান্ধী স্মৃতিতে পৌঁছয়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, "দেশের ছাত্ররা যখন রাস্তায়, তখন বিরোধী সাংসদদেরও রাস্তায় থাকা উচিত।"

সিপিআই(এম)-এর সাংসদ জন ব্রিটাস অভিযোগ করেন, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কেন্দ্র আরও কঠোর পদক্ষেপ নিতে পারে বলেই বিরোধীরা সংহতির বার্তা দিতে মাঠে নেমেছে।

উল্লেখ্য, যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলা ছাত্র আন্দোলনের প্রতি কংগ্রেস সমর্থন জানালেও রাহুল গান্ধী এখনও পর্যন্ত সিজেপি নেতৃত্বের সঙ্গে একই মঞ্চ ভাগ করেননি। তবে আন্দোলনরত পড়ুয়াদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বিরোধী জোটের এই কর্মসূচি রাজধানীর রাজনৈতিক পরিস্থিতিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

পড়ুয়াদের পাশে রাহুল, এবার সরাসরি রাস্তায়

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত