সংবাদ

কুষ্টিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

জেলা বার্তা পরিবেশক,কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক,কুষ্টিয়া
প্রকাশ: ৯ জুন ২০২৬, ১১:৪১ এএম

কুষ্টিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত
কুষ্টিয়ার ৯ মাইলে দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া ট্রাক। ছবি : সংবাদ

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজীব (২৫) নামের এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোর ৪ টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ট্রাকচালকের সহকারীসহ আরও ৩ জন।

নিহত সজীবের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। আহত ব্যক্তিদের মধ্যে সজীবের সহকারী জিহাদের (১৫) পরিচয় পাওয়া গেলেও বাকি দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে বরিশালের বাবুগঞ্জ থেকে আম সংগ্রহের উদ্দেশ্যে একটি ট্রাক নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন সজীব ও তার সহকারী জিহাদ। পথে মিরপুর উপজেলার ৯ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে তাদের ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সজীব নিহত হন। দুর্ঘটনায় ট্রাক দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।

খবর পেয়ে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। প্রায় ১ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহত সজীবের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ট্রাক দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

কুষ্টিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত