সংবাদ

কটিয়াদীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)
প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)
প্রকাশ: ৯ জুন ২০২৬, ০১:০৬ পিএম

 কটিয়াদীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
কটিয়াদী মডেল থানা। ছবি : সংবাদ

কিশোরগঞ্জের কটিয়াদীতে খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে রুহান নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রাম গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুহান উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট উত্তরপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে খালার বাড়িতে বেড়াতে এসেছিল রুহান। বিকেলে সবার অগোচরে সে বাড়ির পাশের একটি পুকুরের পাড়ে চলে যায়। একপর্যায়ে সে পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একমাত্র সন্তানকে হারিয়ে মা-বাবার আহাজারিতে হাসপাতাল এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

কটিয়াদীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

কিশোরগঞ্জের কটিয়াদীতে খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে রুহান নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রাম গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুহান উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট উত্তরপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে খালার বাড়িতে বেড়াতে এসেছিল রুহান। বিকেলে সবার অগোচরে সে বাড়ির পাশের একটি পুকুরের পাড়ে চলে যায়। একপর্যায়ে সে পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একমাত্র সন্তানকে হারিয়ে মা-বাবার আহাজারিতে হাসপাতাল এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত