সংবাদ

বেগমগঞ্জে অপহরণে ব্যর্থ হয়ে যুবককে গুলি করল দুর্বৃত্তরা

প্রতিনিধি, নোয়াখালী
প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ: ৯ জুন ২০২৬, ০৩:৫৪ পিএম

বেগমগঞ্জে অপহরণে ব্যর্থ হয়ে যুবককে গুলি করল দুর্বৃত্তরা
ছবি : সংবাদ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফারুক হোসেন (২৭) নামে এক যুবককে অপহরণের চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। এতে ব্যর্থ হয়ে ওই যুবককে গুলি করে জখম করে তারা। মঙ্গলবার (৯ জুন) সকাল আটটার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফারুক হোসেন হাজীপুর ইউনিয়নের বাসিন্দা। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ফারুকসহ কয়েকজন রাস্তার পাশের একটি চা-দোকানে বসে ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে কয়েকজন মুখোশধারী সেখানে আসে। তারা ফারুককে জোরপূর্বক অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করে। ফারুক বাধা দিলে এবং তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ফারুকের দুই পা বিদ্ধ হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, ‘সন্ত্রাসীরা ওই যুবককে তুলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে গুলি চালিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতিমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

বেগমগঞ্জে অপহরণে ব্যর্থ হয়ে যুবককে গুলি করল দুর্বৃত্তরা

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফারুক হোসেন (২৭) নামে এক যুবককে অপহরণের চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। এতে ব্যর্থ হয়ে ওই যুবককে গুলি করে জখম করে তারা। মঙ্গলবার (৯ জুন) সকাল আটটার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফারুক হোসেন হাজীপুর ইউনিয়নের বাসিন্দা। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ফারুকসহ কয়েকজন রাস্তার পাশের একটি চা-দোকানে বসে ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে কয়েকজন মুখোশধারী সেখানে আসে। তারা ফারুককে জোরপূর্বক অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করে। ফারুক বাধা দিলে এবং তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ফারুকের দুই পা বিদ্ধ হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, ‘সন্ত্রাসীরা ওই যুবককে তুলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে গুলি চালিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতিমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত