সংবাদ

মহাসড়কে থ্রি-হুইলার আটকের পর পুলিশের গাড়িতে হামলা

নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
প্রকাশ: ৯ জুন ২০২৬, ০৪:০৩ পিএম

মহাসড়কে থ্রি-হুইলার আটকের পর পুলিশের গাড়িতে হামলা
বুড়িচং থানা। ছবি : সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় চলাচল নিষিদ্ধ থ্রি-হুইলার (তিন চাকার বাহন) আটকের জের ধরে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানায়, মঙ্গলবার সকালে নিমসার এলাকায় মহাসড়কের কলেজ গেইট এলাকায় উল্টোপথে একটি ব্যাটারি চালিত ইজিবাইক যাচ্ছিল। এসময় হাইওয়ে পুলিশের একটি দল ইজিবাইকটি থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করে। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে উত্তেজিত লোকজন হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় হাইওয়ে পুলিশের তিনজন সদস্য এবং একজন ইজিবাইক চালক আহত হয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফুর রহমান জানান, ঘটনার বেশ কিছু ভিডিও ও সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসেছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

মহাসড়কে থ্রি-হুইলার আটকের পর পুলিশের গাড়িতে হামলা

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় চলাচল নিষিদ্ধ থ্রি-হুইলার (তিন চাকার বাহন) আটকের জের ধরে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানায়, মঙ্গলবার সকালে নিমসার এলাকায় মহাসড়কের কলেজ গেইট এলাকায় উল্টোপথে একটি ব্যাটারি চালিত ইজিবাইক যাচ্ছিল। এসময় হাইওয়ে পুলিশের একটি দল ইজিবাইকটি থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করে। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে উত্তেজিত লোকজন হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় হাইওয়ে পুলিশের তিনজন সদস্য এবং একজন ইজিবাইক চালক আহত হয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফুর রহমান জানান, ঘটনার বেশ কিছু ভিডিও ও সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসেছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত