সংবাদ

বেগমগঞ্জে ৩টি বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, নোয়াখালী
প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ: ৯ জুন ২০২৬, ০৫:৪৮ পিএম

বেগমগঞ্জে ৩টি বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের তল্লাশিতে তিনটি বিদেশি পিস্তলসহ মো. রাহিম (২১) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনের চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া রাহিম গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তার কাছ থেকে তিনটি পিস্তল ছাড়াও ৮টি গুলি, ৩টি ম্যাগাজিন ও একটি নিবন্ধনহীন (রেজিস্ট্রেশন বিহীন) মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান ও তল্লাশিচৌকি (চেকপোস্ট) বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে বিকেলে বায়তুন নূর মসজিদের সামনে একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল থামিয়ে আরোহীর দেহ তল্লাশি করে পুলিশ। একপর্যায়ে ওই যুবকের কোমর থেকে তিনটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করে অস্ত্রগুলো পাওয়া যায়। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

বেগমগঞ্জে ৩টি বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের তল্লাশিতে তিনটি বিদেশি পিস্তলসহ মো. রাহিম (২১) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনের চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া রাহিম গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তার কাছ থেকে তিনটি পিস্তল ছাড়াও ৮টি গুলি, ৩টি ম্যাগাজিন ও একটি নিবন্ধনহীন (রেজিস্ট্রেশন বিহীন) মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান ও তল্লাশিচৌকি (চেকপোস্ট) বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে বিকেলে বায়তুন নূর মসজিদের সামনে একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল থামিয়ে আরোহীর দেহ তল্লাশি করে পুলিশ। একপর্যায়ে ওই যুবকের কোমর থেকে তিনটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করে অস্ত্রগুলো পাওয়া যায়। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত